1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে প্রায় দু'একর কৃষি জমি পাহাড় কাটা মাটি দিয়ে ভরাট - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা 

রাউজানে প্রায় দু’একর কৃষি জমি পাহাড় কাটা মাটি দিয়ে ভরাট

রাউজান প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
  • ৩২৬ বার

রাউজানের মঙ্গলখালী এলাকায় প্রায় দুই একর কৃষি জমি পাহাড় কাটা মাটি দিয়ে ভরাট করা হচ্ছে রাতের অন্ধকারে। যত্রতত্র কৃষি জমি ভরাটের কারনে দিন দিন কৃষি জমি বিলিন হয়ে যাচ্ছে। রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী ও উপজেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে রাতের আধারে শত শত মাটি ভর্তি ট্রাক দিয়ে মঙ্গলখালী বিশাল এলাকাজুড়ে কৃষি জমি ভরাট করা হচ্ছে। এমন দৃশ্য দেখার পরেও উপজেলা প্রশাসন রয়েছে নীরব ভূমিকা। জানা যায়, ২০১৬ সালের কৃষিজমি সুরক্ষা আইনের (খসড়া আইন)-৪ ধারায় বলা রয়েছে, কৃষিজমি ভরাট করতে স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে। কিন্তু এই আইনের তোয়াক্কা না করে নির্বিচারে ফসলি জমি ভরাট করা হচ্ছে। বিভিন্ন গ্রামে ফসলি জমিতে বাঁধ, ড্রেজার দিয়ে মাটি ভরাট করে বসতভিটা নির্মাণ করা হচ্ছে। বছরের পর বছর এই অবস্থা চলে এলেও রহস্যজনক কারণে ব্যবস্থা নিচ্ছেন না ভূমি কর্মকর্তারা। মঙ্গলখালী এলাকার নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি জানিয়েছেন, ওই এলাকার বালি ম্যানেজারের ছেলে প্রবাসী নুরুল ইসলাম প্রায় দুই একর কৃষি ভরাট করছে। এখানে কি? করবে জানিনা। এবিষয়ে রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম বলেন, কৃষিজমি ভরাট করে বাড়ি কিংবা অন্য কিছু করতে হলে অবশ্যই অনুমতি নিতে হবে। কেউ না নিয়ে থাকলে এটি অপরাধ হবে। কৃষি জমি ভরাটের খবর পেলে ভরাটকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net