1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে ৫৬২ পিস ইয়াবাসহ ৫ যুবক আটক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্নবুননের ঠিকানা ছাত্রী হোস্টেল নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

রামগড়ে ৫৬২ পিস ইয়াবাসহ ৫ যুবক আটক

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ৩০৯ বার

জেলার রামগড়ে ৫৬২ পিস ইয়াবাসহ ৫ যুবককে আটক করেছে রামগড় থানা পুলিশ।

বুধবার সন্ধ্যায় পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ দারোগাপাড়া রামগড়-বারৈয়ারহাট আঞ্চলিক মহাসড়কের উপর হইতে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃত যুবকরা হল ফেনীরকুলের আবদুল বারেক প্রকাশ ওসমানের সন্তান মো: সাদ্দাম প্রকাশ ওমর ফারুক (৩৪), দারোগাপাড়ার আবুল কাশেমের সন্তান মো: ইলিয়াছ (৩৫), মহামুনির আবুল কালামের সন্তান সাইফুল ইসলাম (৩২), মো: দুলালের সন্তান মো: নুরনবী (৩৫) এবং ভুজপুরের মুসলিমপাড়ার মো: ইসমাইলের সন্তান মো: ইউনুছ (২৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফকরুল ইসলাম এর নেতৃত্বে এসআই দিপক বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় আটককৃতদের কাছ থেকে ৫৬২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি নাম্বার বিহীন সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়।
রামগড় থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাস জানান, গ্রেফতাকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামীদেরকে যথানিয়মে বিজ্ঞ আদালতে সোপদ করা হইবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net