1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির কমিটি গঠন, সভাপতি: মনোয়ার, সম্পাদক: কামাল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির কমিটি গঠন, সভাপতি: মনোয়ার, সম্পাদক: কামাল

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪০৮ বার

বাংলাদেশ সাংবাদিক সমিতির কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।

গত বুধবার (৩১ জানুয়ারি) বিকালে সংগঠনের কুমিল্লা জেলা সভাপতি ইয়াসমিন রীমা ও সাধারণ সম্পাদক শাহজাদা এমরান স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নয় সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন দৈনিক দেশ রূপান্তর এর চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মো: মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হয়েছেন এশিয়ান টিভি’র চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মো: কামাল হোসেন নয়ন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: আনন্দ টিভি’র চৌদ্দগ্রাম প্রতিনিধি মিজানুর রহমান মিনু সহ-সভাপতি, বিজয় টিভি’র প্রতিনিধি মনির উল্লাহ ভূঁইয়া সাংগঠনিক সম্পাদক, জনতার বার্তার মোতালেব হোসেন অর্থ সম্পাদক, আমাদের সময় ডটকম এর এম এ আলম দপ্তর সম্পাদক, ঢাকা টাইমস্ এর শাহরিয়ার ইমন জয় প্রচার ও প্রকাশনা সম্পাদক, কালের কণ্ঠের আবুল বাশার রানা ও বাঙলার জাগরণ এর আবদুল মান্নান নির্বাহী সদস্য।

বুধবার বিকেলে নতুন কমিটির অনুমোদিত তালিকা ও দায়িত্ব হস্তান্তরকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাদা এমরান, সহ-সভাপতি ওমর ফারুক তাপস, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ও দফতর সম্পাদক সৈয়দ আলহমেদ লাভলু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net