ঢাকা   ০৪:০৪:৩০ এএম, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মনোহরগঞ্জে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ,অবরুদ্ধ চার পরিবার! সরকারি জায়গা দখলের অভিযোগ মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস

মাগুরার শ্রীপুরে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণায় ব্যস্ত সাংবাদিক মহসিন মোল্যা

মোঃ সাইফুল্লাহ,মাগুরা
  • আপডেট টাইম : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৫৩ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে অংশ নেয়ার জন্য সকলের নিকট দোয়া, আর্শীবাদ ও সমর্থন চেয়ে ব্যস্ত সময় পার করছেন সাংবাদিক মোঃ মহসিন মোল্যা।

ইতিমধ্যে তিনি নিজের প্রার্থিতা জানান দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সকলের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি মানষিকভাবে প্রস্তুতি নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগসহ বিভিন্ন কায়দায় প্রচার প্রচারণা করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। গতকাল দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় সৌজন্য সাক্ষাতের সময় উপজেলাবাসীর নিকট দোয়া, আর্শীবাদ ও সমর্থন চেয়েছেন তিনি। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় পোস্টার, গণসংযোগ, সামাজিক যোগাযোগের মাধ্যমে উপজেলা বাসির নিকট দোয়া ও আর্শীবাদ প্রার্থনা করেছেন।

মহাসিন মোল্লা সাংবাদিকতার পাশাপাশি বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন মাগুরা জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ শ্রীপুর উপজেলা শাখার সভাপতি হিসেবে দক্ষতা ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ শ্রীপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

মহসিন মোল্যা বলেন, আমি দীর্ঘদিন উপজেলার সাধারণ মানুষের পাশে আছি। তাই এবারের উপজেলা পরিষদ নির্বাচনে শ্রীপুর উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। জনগণ আমার সঙ্গে আছে। আমি শতভাগ আশাবাদী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসাবে সকলের সেবা করার জন্য উপজেলাবাসী সুযোগ করে দিব

মোঃ সাইফুল্লাহ ; আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে অংশ নেয়ার জন্য সকলের নিকট দোয়া, আর্শীবাদ ও সমর্থন চেয়ে ব্যস্ত সময় পার করছেন সাংবাদিক মোঃ মহসিন মোল্যা।
ইতিমধ্যে তিনি নিজের প্রার্থিতা জানান দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সকলের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি মানষিকভাবে প্রস্তুতি নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগসহ বিভিন্ন কায়দায় প্রচার প্রচারণা করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। গতকাল দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় সৌজন্য সাক্ষাতের সময় উপজেলাবাসীর নিকট দোয়া, আর্শীবাদ ও সমর্থন চেয়েছেন তিনি। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় পোস্টার, গণসংযোগ, সামাজিক যোগাযোগের মাধ্যমে উপজেলা বাসির নিকট দোয়া ও আর্শীবাদ প্রার্থনা করেছেন।

মহাসিন মোল্লা সাংবাদিকতার পাশাপাশি বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন মাগুরা জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ শ্রীপুর উপজেলা শাখার সভাপতি হিসেবে দক্ষতা ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ শ্রীপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

মহসিন মোল্যা বলেন, আমি দীর্ঘদিন উপজেলার সাধারণ মানুষের পাশে আছি। তাই এবারের উপজেলা পরিষদ নির্বাচনে শ্রীপুর উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। জনগণ আমার সঙ্গে আছে। আমি শতভাগ আশাবাদী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসাবে সকলের সেবা করার জন্য উপজেলাবাসী সুযোগ করে দিবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি