1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেকারিকে লাখ টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র

মীরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেকারিকে লাখ টাকা জরিমানা

মিরসরাই প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩০৫ বার

উপজেলা আবুতোরাব এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় বিএসটিআই এর সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহারের অপরাধে ইসপা বেকারিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে আবুতোরাব এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদন্ড দেওয়া হয়। এছাড়া আবুতোরাব বাজারের মেসার্স ভূঁইয়া অয়েল মিলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মীরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান। এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মাহফুজুর রহমান হিমেল ও পরিদর্শক জিল্লুর রহমান।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, মীরসরাই উপজেলা প্রশাসন ও বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সমন্বয়ে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মোড়ক নিবন্ধন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ অনুযায়ী ও বিএসটিআই এর সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহারের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net