1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরের বরমী থেকে একটি বিদেশি পিস্তল,১ রাউন্ড গুলি ও ১০০পিস ইয়াবাসহ গ্রেফতার-১ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

শ্রীপুরের বরমী থেকে একটি বিদেশি পিস্তল,১ রাউন্ড গুলি ও ১০০পিস ইয়াবাসহ গ্রেফতার-১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৮০ বার

ফজলে মমিন

শ্রীপুর(গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে পুলিশের অভিযানে পিস্তল ও মাদক উদ্ধার, একজন আটক। আটককৃত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৪৫)। সে শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের শরাফত আলীর ছেলে।
শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই এনায়েত জানান, শুক্রবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরামা খলিফা বাড়ির মোড়ে মাদক বিক্রি হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ অভিযানে রফিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল,১ রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার আজমির হোসেন জানান, আটক রফিকুল ইসলামের নামে শ্রীপুর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net