1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে আরও এক থাই জুয়া ও ভিসা প্রতারক গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

সৈয়দপুরে আরও এক থাই জুয়া ও ভিসা প্রতারক গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৭৭ বার

মোঃজাকির হোসেন

নীলফামারী প্রতিনিধি

সাইবার নিরাপত্তা আইনের আওতায় নীলফামারী জেলা পুলিশের ধারাবাহিক অভিযানে আরও এক থাই জুয়া (লটারী) ও ভিসা প্রতারক গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার যুবকের নাম সাগর হোসাইন (২৪)। শনিবার সকালে তাকে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারী) দিবাগত রাতে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া বাগিচাপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সৈয়দপুর থানা পুলিশ। গ্রেপ্তার সাগর ওই এলাকার বাহারাম হোসেনের ছেলে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এস এম রাসেল পারভেজ বলেন, সাগর হোসাইনের নামে ১৯ (১) (ক)/২৩ (২)/২৪ (২)/৩৩ সাইবার নিরাপত্তা আইন ২০২৩ ধারায় ইতোপূর্বে ভিসা প্রতারণা মামলা হয়েছিল। গত ৩০ জানুয়ারী সৈয়দপুর থানায় কৃত মামলা নং ১৫। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাত পৌনে ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। সাগর দীর্ঘদিন থেকে থাই লটারি জুয়া এবং বিভিন্ন দেশের ভিসা দেয়ার নামে প্রবাসী বাংলাদেশীদের সাথে প্রতারণা করে আসছে। এর মাধ্যমে সে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে। এর আগে এই মামলায় আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, সৈয়দপুর, কিশোরগঞ্জ ও নীলফামারী সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন সহ সৈয়দপুর পৌর এলাকার বিভিন্ন মহল্লাকে অভয়ারণ্য বানিয়ে দীর্ঘদিন থেকে দাপটের সাথে অনলাইন জুয়া থাই লটারির জুয়ারীরা ও ভূয়া ভিসা এজেন্ট প্রতাকরা প্রবাসী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার প্রতারণায় মেতে আছে অসংখ্য যুবক।

বর্তমান অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) কল্লোল কুমার দত্ত যোগদানের পর থেকে ঐকান্তিক প্রচেষ্টায় এই প্রতারক চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনার পদক্ষেপ নেন। এরই ধারাবাহিকতায় আজ এই এজেন্টকে আটক করেছে পুলিশ। (ছবি আছে)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net