1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চালের বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার - খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা 

চালের বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার – খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৫৬১ বার

রফিকুল ইসলাম ফুলাল

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা করলে অবৈধ মজুতদার, মিলার ও কর্পোরেট হাউজসহ কাউকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসময় তিনি আরো বলেন ,সরকার ব্যবসায়ীদের হয়রানি করবে না। তবে কেউ যদি কোনো অনিয়ম করেন,তবে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে। কোন যৌক্তিক কারন ছাড়াই নির্বাচনের পর যে হারে হঠাৎ করে চালের দাম বাড়ানো হয়েছিল বাধ্য হয়ে সরকার অভিযান পরিচালনা করে বাজার স্থিতিশীল পর্যায় আনে।

৮ ফেব্রয়ারী বৃহস্পতিবার দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে বিকেল সাড়ে ৪ টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত একটানা চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় দিনাজপুর চালকল মালিক গ্রুপের সভাপতি মো: মোসাদ্দেক হোসেইন, চেম্বার সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম,প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু.ব্যবসায়ী নেতা সহিদুর রহমান পাটোয়ারী মোহন, বিভিন্ন বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক চালের মূল্যবৃদ্ধির কারণ উল্লেখ করে নানান যুক্তি তুলে ধরেন।

এসময় সভায় চালের খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা, হাস্কিং, অটো রাইস মিল এবং কর্পোরেট গ্রুপের মালিক বা প্রতিনিধিরা মন্ত্রীর সামনে তাদের বক্তব্য উপস্থাপন করেন এবং চালের অস্বাভাবিক দাম বাড়ার জন্য একে অন্যকে দোষারোপ করেন। দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে প্রায় সাড়ে ৪ ঘণ্টাব্যাপী এ মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জাতীয় সংদের হুইপ ইকবালুর রহিম এমপি , খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ মো : ইসমাইল হোসেন , খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো: সাখাওয়াত হোসেন ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকতা, মেয়র , বিভিন্ন চালকল মালিক, চালের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net