1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের কর্মীসভায় কেন্দীয় কমিটির সভাপতি- সাদ্দাম - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের কর্মীসভায় কেন্দীয় কমিটির সভাপতি- সাদ্দাম

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৭০ বার

মোঃ মজিবর রহমান শেখ

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, আমরা বাংলাদেশ ছাত্রলীগকে এমন জায়গায় নিয়ে যেতে চাই যেখানে সাধারণ স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষার্থীরা জানবে ছাত্রলীগ মানে তাদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। ছাত্রলীগের নেতাকর্মীদের ব্যক্তিত্ব থাকবে দৃঢ়, তারা হবে সৎ। তারা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বিনয়ী আচরণ করবে। ভালোবাসা দিয়ে শিক্ষার্থীদের হৃদয় জয় করবে। ছাত্র রাজনীতি মানে ক্ষমতার দাপট, বাহাদুরি, ব্যক্তিগত রুটিরোজগার বাড়ানোর ফন্দি ফিকির নয়। তিনি বলেন, ছাত্র রাজনীতি মানে তরুণদের কাছে শিক্ষার্থীদের কাছে আইকোন হিসেবে প্রতিষ্ঠিত হওয়া। আপনাদের মেধা, কমিউনিটির দক্ষতা, সামাজিক সাংস্কৃতিক গুণাবলী ও মানবিক গুণাবলীর কারণে শিক্ষার্থীরা আপনাদের অনুসরণ করবে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ছাত্রলীগের ঠাকুরগাঁও জেলা শাখার কর্মীসভায় অডিটোরিয়াম মাঠে এসব কথা বলেন তিনি।
কেন্দ্রীয় ছাত্রলীগের এই নেতা বলেন, কর্মীসভা করা শুধু সভাপতি-সাধারণ সম্পাদক বা একটি কমিটি গঠন করা নয়। ছাত্রলীগের দায়িত্ব পালন ও একজন কর্মী হওয়া মানে একটি সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক আন্দোলন পরিচালনা করার সক্ষমতা অর্জন করা। আমরা ঠাকুরগাঁওয়ের তারোণ্যের কাছে এটি চাই। ছাত্র রাজনীতির প্রাণকেন্দ্র হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। এখানকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শক্তিশালী করতে হবে। ঠাকুরগাঁওয়ের স্মৃতিচারণ করে সাদ্দাম বলেন, আমার বাড়ি পঞ্চগড় হলেও ঠাকুরগাঁও আমার সেকেন্ড হোমটাউন। এখানে আমি বড় হয়েছি। এই শহরটি আমাকে ভালোবাসতে, শৃজনশীলতার শক্তিতে উজ্জীবিত হওয়ার পথ দেখিয়েছে এবং রাজনৈতিক গুণাবলি অর্জন করা শিখিয়েছে। জাতির পিতার আদর্শে উজ্জীবিত হওয়াসহ প্রতিটি ক্ষেত্রে ঠাকুরগাঁও শহরের মাটি, আলো-বাতাস ও ধুলিকণা কোনো না কোনোভাবে আমার পথ চলায় ভূমিকা রেখেছে। সেকারণে ঠাকুরগাঁও শহরের কাছে আমার আজন্মের ঋণ আছে। তিনি বলেন, সকল শিক্ষার্থী রাজনীতির সঙ্গে জড়িত নাও হতে পারে। অনেকে ছাত্রলীগকে ভালো নাও বাসতে পারে। কিন্তু কেউ রাজনীতি করুক বা না করুক, ছাত্রলীগ করুক বা না করুক সবাই যেন মুক্তিযুদ্ধকে ভালোবাসে। লাখো শহীদের রক্তের চেতনায় নিজেকে গড়ে তোলে। সবাই যেন জাতির পিতার আদর্শ ধারণ করে নিজেকে গড়ে তোলে সেই লক্ষ্যে ছাত্রলীগ ঠাকুরগাঁও জেলা শাখাকে কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। বিশেষ অতিথি হিসেবে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন এমপি, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক দীপক কুমার রায় বক্তব্য রাখেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি সানোয়ার পারভেজ পুলক সহ কেন্দ্রীয় ছাত্রলীগের নেত্রীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোশারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবশীষ দত্ত সমীর সহ ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের বিভিন্ন নেত্রীবৃন্দ ও কর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net