1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে এ্যাম্বুলেন্সযোগে নারী অপহরণ চেষ্টার ঘটনায় মামলা - আটক -৬ জন । - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

ঠাকুরগাঁওয়ে এ্যাম্বুলেন্সযোগে নারী অপহরণ চেষ্টার ঘটনায় মামলা – আটক -৬ জন ।

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৫৪ বার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের বান্দিগড় বালাপাড়া নামক এলাকায় এ্যাম্বুলেন্সযোগে মোছা: সুমনা পারভীন (২৮) নামে এক নারীকে অপহরনের চেষ্টার ঘটনায় ৬ জনকে আটক করে পুলিশ। ২ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধায় উল্লেখিত ৬ জন আসামীকে পরিবারের লোকজন ও স্থানীয়রা আটক করে পুলিশে তুলে দেয় । ৩ ফেব্রুয়ারি শনিবার ভুক্তভোগী নারী ৬ জনের নাম উল্লেখ করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, ঐ গ্রামের মৃত সোলেমান আলীর মেয়ে মোছা: সুমনা পারভীন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ ভাউলাগঞ্জ রোডস্থ পল্লীবিদ্যুৎ শাখায় বিলিং সহকারী পদে কর্মরত। সে খানে ভাড়া বাসায় ৪ মাস ধরে বসবাসকালীন সময়ে অফিস যাওয়ার সময় পার্শ্ববর্তী সোনাহার সরকারপাড়া গ্রামের মো: সহিদুল ইসলামের ছেলে সৌমিক আহাম্মেদ (৩০) উত্যক্ত করে আসছিলেন। এমনকি বিয়ের প্রস্তাব দিয়ে না করলে অপহরণের হুমকি দিয়ে আসছিলেন। বিষয়টি সুমনা পরিবারের লোকজনকে বিষয়টি অবহিত করলে বাড়ির লোকজন তার বিয়ের জন্য পাত্রের সন্ধান শুরু করেন। সুমনা পরভীন শুক্রবার কর্মস্থল থেকে তার বাড়ি ঠাকুরগাঁও জেলার বালাপাড়া বান্দিগড়ে আসেন। সুমানার বিয়ের কথা জানার পর ঐ দিন সন্ধায় সৌমিক রায় ৬ জনকে নিয়ে একটি এ্যাম্বুলেন্সযোগে সুমনার বাড়িতে গিয়ে জোরপূর্বক সুমনাকে অপহরনের চেষ্টা করে। এ সময় তার পরিবার ও আশপাশের লোকজন গিয়ে উল্লেখিত ৬ জনকে আটক করে থানায় খবর দেয়। মামলায় অন্যান্য আসামীরা হলেন, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মো: রেজাউল করিমের ছেলে মো: রকি ইসলাম (২৫), ক্ষিতিশ চন্দ্র রায়ের ছেলে রাম গোপাল (৩০), মৃত বিজয় কুমার রায়ের ছেলে ভরত কুমার রায় (২৯) হিরাম্ব চন্দ্র রায়ের ছেলে দিলীপ রায় (৩০) ও এ্যাম্বুলেন্সের ড্রাইভার মো: আরমান হোসেন (২০)। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এস,আই (নি:) পিযুস চন্দ্র সরকার বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ উল্লেখিত ৬ জনকে আটক করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net