1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ শিরোনামে লিফলেট বিতরণ করলেন এপিএস মতিন খান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ শিরোনামে লিফলেট বিতরণ করলেন এপিএস মতিন খান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪০৫ বার

মোঃ জুয়েল রানা

তিতাস প্রতিনিধি

কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ শিরোনামে এবং বিরোধী দলবিহীন নির্বাচন বাতিল, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি ও দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণ করেছেন বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান।

শনিবার (১৭ ফেব্রুয়ারী) সকালে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার রায়পুর, কুশিয়ারা ও তিতাস উপজেলার আসমানিয়া বাজারের বিভিন্ন বিপনিকেন্দ্রে, ভ্রাম্যমাণ দোকান এবং পথচারীদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।

এসময় খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ইঞ্জিনিয়ার এম.এ মতিন খানের নেতৃত্বে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক লিয়াকতসহ তিতাস-হোমনা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

লিফলেট বিতরণকালে মতিন খান বলেন, আজকে আমরা যে দাবিতে লিফলেট বিতরণ করছি তা শুধু বিএনপির দাবি নয়, এটি দেশের ১৮ কোটি মানুষের দাবি। বর্তমানে এই সরকার দেড়যুগ ধরে গণতন্ত্রকে কারারুদ্ধ করে রেখেছে। কেড়ে নেওয়া হয়েছে বাক-স্বাধীনতার, হরণ করা হয়েছে ভোটাধিকার। আর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সৈনিকদের বিরুদ্ধে চলছে নিষ্ঠুর দমন-পীড়ন। বিরোধী দলশূণ্য করে সরকার দেশে স্থায়ী বাকশাল কায়েম করতে চায়। তাই এই সরকারকে বিদায় করতে হলে এ বিপ্লবে সবাইকে শরিক হতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net