1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পবিত্র কুরআনের হাফেজ হলেন ১০ বছরের সাঈদী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

পবিত্র কুরআনের হাফেজ হলেন ১০ বছরের সাঈদী

শিব্বির আহমদ রানা বাঁশখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩২৫ বার

শিব্বির আহমদ রানা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

৩৬ মাসে পবিত্র কুরআন শরীফ মুখস্থ করে মা-বাবা ও শিক্ষকের মুখ উজ্জ্বল করেছে শিশু হাফেজ দেলোয়ার হোসেন সাঈদী (১০)। ত্রিশ পারা কুরআন শুদ্ধভাবে দ্রুততার সাথে পড়ার কারণে শিক্ষক ও সহপাঠীদের কাছে প্রশংসিত হয়েছেন সে। তার শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সংবর্ধিত হয়েছে এই শিশুটি।

শিশু হাফেজ দেলোয়ার হোসেন (সাঈদী) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের দ‌ক্ষি‌ন কাথা‌রিয়ার সৌদিয়ার মদিনা প্রবাসী মুহাম্মদ জ‌সিম উদ্দিনের সন্তান। শিশু সাঈদী উপজেলার ‌বৈলছ‌ড়ি মারকাজুস সুন্নাহ হেফজ মাদরাসার শিক্ষার্থী।

হাফেজ সাঈদী’র বাবা মুহাম্মদ জসীম উদ্দীন বলেন, পবিত্র কুরআন আমাদের ধর্মীয় গ্রন্থ। আমাদের সাঈদী ছোট বয়সে কুরআন শরীফ মুখস্থ করেছে, সেটা আমাদের জন্য গর্বের বিষয়। দুনিয়ার শান্তি ও পরকালের মুক্তির জন্য কুরআন শরীফের বিধি-বিধান মেনে চলা প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব। কুরআন শরীফ মুখস্থের পাশাপাশি কুরআনের প্রতিটি আয়াত যাতে বাংলায় বুঝতে পারে সেজন্য তাকে মাদরাসায় পড়াবো।

তিনি আরও বলেন, আমার সাঈদীর জন্ম ২০১৩ সালে। তার জন্মের পূর্বেই বিশ্ববিখ্যাত মুফাচ্ছের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী গ্রেপ্তার হন। তখন থেকে আমি মনে মনে ভেবেছিলাম আল্লাহ যদি আমাকে একটা ছেলে সন্তান দান করে তাকে আমি আল্লামার মতো একজন আলেম হিসেবে গড়ে তুলবো। তার জন্মের পর তাই তার নামও সাঈদীর নামের সাথে হুবহু মিল রেখে রাখছি। আশা কর‌ছি ভা‌লো একটা আন্তর্জাতিক মানের মাদরাসায় পড়াবো। ভা‌লো একজন দ্বীনের দা‌য়ি হ‌বে আমার সন্তান। সাঈদীও মাদরাসায় লেখাপড়া করতে আগ্রহী।

বৈলছ‌ড়ি মারকাজুস সুন্নাহ হেফজ মাদরাসার প‌রিচালক হা‌ফেজ এমদাদ উল‌্যাহ বলেন, ‘সাঈদী অল্প বয়সে পবিত্র কুরআন শরীফ খতম (মুখস্থ) করেছে, এটা খুব আনন্দের বিষয়। সে শিক্ষকসহ পরিবারের সবার সহযোগিতা পেয়েছে। সাঈদী ভবিষ্যতে আরও ভালো করবে সেটাই প্রত্যাশা করি। আমরা তার উত্তরোত্তর সফলতা কামনা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net