1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে শিল্পপতি জালাল উদ্দিন চৌধুরী'র স্মরণসভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওযে ইউনিয়নজামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : প্রধানমন্ত্রী  হাটহাজারীতে জাগৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম কিংস রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, একে ২২ অস্ত্র উদ্ধার গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান : মিজানুর রহমান চৌধুরী  নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর ও সেক্রেটারীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত  সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে – মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঈদগাঁওয়ে গাজা ব্যবসায়ীসহ গ্রেফতার-৫ ঈদগাঁওর প্রবাসী আলম  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায়  নিহত

মীরসরাইয়ে শিল্পপতি জালাল উদ্দিন চৌধুরী’র স্মরণসভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩২৪ বার

মীরসরাই প্রতিনিধি :

মীরসরাইয়ে ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মরহুম এমডি এম জালাল উদ্দিন চৌধুরী’র স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বজলুছ ছোবহান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
ক্লিফটন গ্রুপের পরিচালক মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং মুজাহিদুল ইসলাম এর সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান কামাল উদ্দিন চৌধুরী, অতিরিক্ত সচিব মিজানুর রহমান, প্রফেসর শামসুদ্দোহা, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মাহফুজুল হক জুনু সহ অন্যান্যরা।
মরহুম এমডি এম জালাল উদ্দিন চৌধুরী মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী পাড়ার চৌধুরী বাড়িতে ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন ২০২১ সালের ডিসেম্বরের ১৭ তারিখে।
স্মরণসভায় বক্তারা মরহুমের স্মৃতি স্মরণ করে বলেন, ব্যক্তি জীবনে তিনি ছিলেন কর্মবীর, দানবীর, চৌকস ব্যক্তি। তিনি মানবিক ও সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net