1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে ঝালমুড়ি বিক্রি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৫ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

লাকসামে ঝালমুড়ি বিক্রি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৫

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৭৭ বার

এম.এ মান্নানলা

কসাম-মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

ঝালমুড়ি দোকান বসানো কেন্দ্র করে লাকসামে বসতবাড়ি ভাংচুর ও দোকানের মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এই সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ৫/৬ আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা লাকসাম-মুদাফরগঞ্জ সড়কের খুন্তা বাজারের পূর্ব পাশে মা ক্রোকারিজ কারখানার সামনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
লাকসাম থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন খান যুগান্তরকে বলেন, হামলার ঘটনায় বৃহস্পতিবার রাতে আয়শা বেগম বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা করেন,আসামিরা হলেন, খুন্তা গ্রামের আব্দুল করিমের ছেলে আরিফ, মৃত হাবিবুর রহমানের ছেলে আব্দুল করিম, কবির হোসেন, তারেক ও আব্দুল খালেকের ছেলে সোলেমান। পুলিশ ওইদিন রাতেই আরিফ, আব্দুল করিম, কবির হোসেনকে গ্রেপ্তার করে শুক্রবার সকালে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে। ওপর আসামিদের আটকের অভিযানে অব্যাহত রয়েছে।
মামলার সুত্রে জানা যায়, লাকসাম-মুদাফরগঞ্জ সড়কের খুন্তা বাজার এলাকার মা ক্রোকারিজ কারখানার সামনে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় অস্থায়ীভাবে গত কয়েকদিন ধরে ঝালমুড়ি বিক্রি করছেন উপজেলার খুন্তা গ্রামের সুরুজ মিয়ার ছেলে মোতালেব। একই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে করিম ও তার ভাই মোঃ কবিরে’র নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন যাবৎ ঐ সড়ক ও জনপদের জায়গা জবরদখল করে দোকান নির্মাণ করেছে এবং আরো নতুন করে দখল করার পাঁয়তারা করে আসছে। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার সকালে ঝালমুড়ি দোকান খুলে বসেন মোতালেব এ সময় করিম মিয়া তাদের দখলকৃত জায়গা বলে মোতালেবকে ব্যবসা না করার জন্য বাধা দেয়। এর মধ্যে তাদের কথা-কাটাকাটির হয়। খবর পেয়ে কবির ও করিমের ছেলে আরিফের নেতৃত্বে ১৫/২০ জনের একদল ভাড়াটে সন্ত্রাসী বাহিনী দেশিয় অস্ত্র নিয়ে মোতালেবের ঝালমুড়ি দোকান ও তাদের বসতঘরে হামলা চালায়। এতে ভাড়াটে সন্ত্রাসীদের হাতে নারীসহ ৫/৬ আহত হয়। এদের মধ্যে সুরুজ মিয়ার ছেলে মোতালেব, আমিন উদ্দিনের ছেলে শাহাদাত ও শাহ পরান, সরুজ মিয়ার স্ত্রী মরিয়ম বেগম
মারাত্মক ভাবে আহত হয়ে বর্তমানে কুমিল্লা মেডিকেল ও ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net