1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে মাদককারবারি আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

ঈদগাঁওতে মাদককারবারি আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৫০৩ বার

ঈদগাঁও প্রতিনিধি।

কক্সবাজারের ঈদগাঁওতে মোস্ট ওয়ান্টেড মাদককারবারি রেজাউলকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ মার্চ) ভোররাত ২টায় বিশেষ অভিযান পরিচালনা করে জালালাবাদ ইউনিয়নের খামার পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মুজিবুল হক প্রকাশ রেজাউল (৩০) জালালাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খামার পাড়ার মোজাফফর আহমদের ছেলে।

অভিযানে পরিচালনাকারী কর্মকর্তা এসআই আশরাফুল জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামি রেজাউলকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। এএসআই নুর আল আহসান ও সঙ্গীয় ফোর্স অভিযানে সহায়তা করেন।

স্থানীয়রা জানান, দুধর্ষ সন্ত্রাসি রেজাউলের নেতৃত্বাধীন মাদক সিন্ডিকেট দীর্ঘদিন ধরে মরননেশা ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছে। এছাড়া এলাকায় চুরি-ছিনতাই, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, ভূমি দখল ও সরকারি সড়কবাতি চুরিসহ আরো বিভিন্ন অপরাধ করে এলেও কয়েকজন গড ফাদারের ছত্রছায়ায় এতদিন ধরা ছোঁয়ার বাইরে থেকে গিয়েছিল রেজাউল।
এলাকাবাসী জানান, তাকে জিজ্ঞাসাবাদ করলে ইয়াবা কারবারের তথ্য ও গডফাদারের নাম বেরিয়ে আসবে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, রেজাউলকে গ্রেফতার করার পর আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net