1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উদয়ন ক্লাব'র মেধা বৃত্তির সনদ, প্রতিবন্ধীদের অনুদান, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

উদয়ন ক্লাব’র মেধা বৃত্তির সনদ, প্রতিবন্ধীদের অনুদান, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৩৮৫ বার

মীরসরাই প্রতিনিধি

মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উদয়ন ক্লাবের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা, মেধা বৃত্তি পরীক্ষার সনদ ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শনিবার (২রা মার্চ) করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই প্রতিযোগিতা ও সনদ বিতরণ করা হয়। এসময় মীরসরাই ও ছাগলনাইয়া উপজেলার ১১২ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে সনদপত্র , ক্রেস্ট, ব্যাগ, মগ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। অসচ্ছল ৩০ জন প্রতিবন্ধীকে নগদ অনুদান দেয়া হয়।

২০২৩ সালের দক্ষ সংগঠক হিসেবে দিলীপ কুমার বণিক কে সম্মাননা স্মারক প্রদান । এছাড়া বিভাগীয় পর্যায়ে রানার্সআপ হওয়ায় করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় বালিকা দলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকছুদ আলম শাহীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, উদয়নের প্রতিষ্ঠাতা সভাপতি জানে আলম, সম্পাদক শওকত হোসেন, সাবেক সভাপতি আবদুর রহিম, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন কিরন সহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, উদয়ন ক্লাব একটি প্রাচীন সামাজিক সংগঠন। এই সংগঠনের কর্মকাণ্ড গুলো সবসময় সামাজিক ও মানবিক উদ্দেশ্য করা হয়। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে এরকম সামাজিক সংগঠন ব্যাপক ভূমিকা রাখতে পারে। বিশেষ করে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, প্রতিবন্ধীদের অনুদান, ক্রীড়া ও সংস্কৃতিতে উদয়নের ভূমিকা প্রশংসনীয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net