1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাম্বল ইউনিয়ন ব্লাড ফোরাম এর ইফতার মাহফিল ও গুণীজন সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

চাম্বল ইউনিয়ন ব্লাড ফোরাম এর ইফতার মাহফিল ও গুণীজন সংবর্ধনা

শিব্বির আহমদ রানা বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৩৫৫ বার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের একঝাঁক তরুণদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘চাম্বল ইউনিয়ন ব্লাড ফোরাম’ এর উদ্যোগে ইফতার মাহফিল, গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

শনিবার (৩০ মার্চ) চাম্বলস্থ ফাহিম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্লাড ফোরামের সভাপতি মো. ইয়াছিন চৌধুরী রিপন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী।

ফোরামের আইন ও প্রকাশনা সম্পাদক এস.এম. ওবাইদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অত্র ফোরামের প্রধান উপদেষ্টা ও সরকারী আলাওল কলেজের অধ্যক্ষ মো. আজিজুর রহমান, বাঁশখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবু নাছের, জলদী হোসাইনীয়া কামিল মাদরাসার প্রভাষক বাবু শ্যামল কান্তি রুদ্র, নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, চাম্বল খাদিজাতুল কুবরা (রা.) মহিলা দাখিল মাদরাসার সুপার সৈয়দ মর্তুজা আলী, চাম্বল হোছাইনিয়া কনভেনশন হলের স্বত্বাধিকারী আবদুল মান্নান তালুকদার, বাঁশখালী উপজেলা হাসপাতালের সহকারী সার্জন ডা. দিদারুল হক সাকিব, চট্টগ্রাম জর্জকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইমরানুল হক, সাংবাদিক শিব্বির আহমদ রানা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহাদাত হোসাইন সিকদার, ফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

কার্যনির্বাহী পরিষদের প্রধান নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধার সন্তান গিয়াস কামাল হায়দার (রুবেল), নির্বাহী পরিচালক আবদুল মোনায়েম চৌধুরী, সাইফুল আজম চৌধুরী, ডা. জোহেব হাসান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাম্বল উচ্চ বিদ্যালয়ের গভর্ণিং বডির সদস্য ইসমাঈল চৌধুরী, সমাজ সেবক জাফর ইকবাল, ইমরান মাহমুদ চৌধুরী রুমন প্রমূখ।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net