1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর

তিতাসে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৩৬৮ বার

মোঃ জুয়েল রানা

তিতাস প্রতিনিধি:

“নারী সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় কুমিল্লার তিতাস উপজেলায় আর্ন্তজাতিক নারী দিবস-২০২৪ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি র‍্যালী বের হয়ে গৌরিপুর টু হোমনা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাঠে এসে শেষ হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা বেগম, তিতাস থানার এসআই মাকসুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন প্রমূখ।

এছাড়াও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শারমিন আক্তারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, তিতাস প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুক ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক বাবুল হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার নারীরা।

পরে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিশোর-কিশোরীদের প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net