1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পুরান ঢাকা সাংবাদিক ফোরাম এর আত্মপ্রকাশ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

পুরান ঢাকা সাংবাদিক ফোরাম এর আত্মপ্রকাশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৬৬৬ বার

নিজস্ব প্রতিবেদকঃ

দৈনিক বাংলাদেশের আলো’র জাফরুল আলমকে আহ্বায়ক ও ৭১ টেলিভিশনের হাসান আহমেদকে সদস্য সচিব করে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

রবিবার (২৪ মার্চ) পুরান ঢাকার এক অভিজাত রেস্তোরাঁয় ইফতারপরবর্তী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী।

আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা নিউজ২৪.কম এর সুমন দত্ত, এশিয়ান টেলিভিশনের প্রদীপ বড়ুয়া জয় ও সংবাদ সারাবেলার মোস্তাফিজুর রহমান মোস্তাক। যুগ্ম সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের নারগিস জুঁই ও আলোকিত বাংলাদেশের মাহমুদ সালেহীন।

এছাড়া সদস্যদের মধ্যে গাজী টেলিভিশনের হাসান ইমাম ইমরান, আমাদের সময়ের ফয়সাল তনু, কোলকাতা টেলিভিশনের মোস্তাকিম নিবির ও দৈনিক সবুজ বাংলার আরমান হোসেন বাদল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত আহ্বায়ক জাফরুল আলম।

কমিটি সূত্রে জানা যায়, আহ্বায়ক কমিটির মেয়াদ সর্বোচ্চ ৬ মাস বহাল থাকবে। এর মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net