1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধু স্বপ্ন দেখিয়েছিলেন সোনার বাংলা গড়ার সেই স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - এমপি সুজন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

বঙ্গবন্ধু স্বপ্ন দেখিয়েছিলেন সোনার বাংলা গড়ার সেই স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা – এমপি সুজন

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৩৩৩ বার

মোঃ মজিবর রহমান শেখ,
১৮ মিনিটের বক্তব্যের মধ্য দিয়ে একটি দেশ স্বাধীনতা পাবে, এটা পশ্চিমা গোষ্ঠী ও পশ্চিম পাকিস্তানের কেউ বুঝতে পারেনি । ৭ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ঐতিহাসিক ভাষণে বলেছিলেন বাঙালিকে দাবিয়ে রাখা যাবে না, সত্যিকারে বাঙালিকে আজ পর্যন্ত কেউ দাবিয়ে রাখতে পারেনি, পারবেও না বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও –২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন এমপি । বৃহস্পতিবার (৭ মার্চ) বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদ্‌যাপন উপলক্ষ্যে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখিয়েছিলেন সোনার বাংলা গড়ার। সেই স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেও স্বাধীনতার সুফল ভোগ করছে সাধারণ মানুষ। স্মার্ট বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা চান তিনি।
এর আগে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওছারের সভাপতিত্বে, বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির, বালিয়াডাঙ্গী উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলেয়া পারভীন, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী,সহ-সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক এ্যাড. আবু হাসনাত বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা কৃষকলীগের সভাপতি মজিবর রহমান প্রমুখ, এতে বক্তব্য রাখেন। এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে গত ০৬ মার্চ বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে চিত্রাঙ্কন, আবৃত্তি ও ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আলোচনা সভায় অংশ নেওয়া অতিথিরা।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net