1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে বিনোদন পার্ক শিশু কাননের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামগড়ে বিনোদন পার্ক শিশু কাননের উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৬৭৯ বার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

সাবেক প্রাচীন মহকুমা রামগড়ে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত শত বছরের ঐতিহ্যবাহী এসডিও বাংলো চত্বরে শিশুদের বিনোদনের জন্য খাগড়াছড়ি জেলা প্রশাসকের সহযোগিতায় ‘শিশু কানন’ নামে নির্মিত পার্ক উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত শিশু পার্কটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।


জানা যায়, ১৯২০ সালে ব্রিটিশ সরকারের গঠিত তৎকালীন পার্বত্য চট্টগ্রাম জেলার দ্বিতীয় মহকুমা রামগড়ে ফেনী নদীর কূল ঘেঁষে নির্মাণ করা হয় এসডিও সাহেবের বাংলো। দীর্ঘদিন অযত্ন অবহেলায় থাকার পর ২০২২ সালে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত ঐতিহাসিক এ স্থাপনাটি সংরক্ষণ, সংস্কার এবং এখানে শিশু বিনোদন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেন। ঐ বছর ২৮ নভেম্বর খাগড়াছড়ির তৎকালীন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এ শিশু কাননের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সর্বশেষ রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর হাত ধরে পার্কটির অসমাপ্ত কাজ শেষ হয়।মমতা আফরিন বলেন, ঐতিহ্যবাহী রামগড়ে শিশুদের বিনোদনের জন্য সর্বপ্রথম এ শিশু পার্কটি তৈরি করতে পেরে খুবই ভাল লাগছে। এখানে ট্রেনসহ আরও কিছু রাইড স্থাপনের পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ঐতিহাসিক এসডিও বাংলোর সংস্কার ও উন্নয়নে একটি বড় প্রকল্প নিয়েছে। শীঘ্রই এ প্রকল্পের কাজ শুরু হবে। প্রকল্পের কাজ শেষ হলে এই এলাকার সৌন্দর্য অনেক বেড়ে যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net