ঢাকা   ০৪:৫৪:২৪ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রামগড়ে কাঁচা মরিচের বস্তায় গাঁজা, আটক-১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৩৩৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

্রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

জেলার রামগড়ে কাঁচা মরিচের বস্তায় অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
মঙ্গলবার রাতে রামগড় ১নং ইউনিয়নের বলিপাড়া এলাকায় ২টি মরিচের বস্তা সহ সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরিচের বস্তা তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ৮ কেজি গাঁজা জব্দ করে। আটককৃত মোঃ রফিকুল ইসলাম (৩৭) খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার মেরুং ইউনিয়নের বাচাঁ মেরুং গ্রামের মৃত ওমর আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য সালাউদ্দিন বলেন, আটক ব্যক্তি মরিচ বিক্রি না করায় ও গতিবিধি সন্দেহজনক হওয়াতে পুলিশে খবর দেয়া হয়।
রামগড় থানার উপ-পরিদর্শক মহসিন মোস্তফা জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি