1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে সশস্ত্র হামলায় পণ্ড ইফতার মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার

সোনারগাঁয়ে সশস্ত্র হামলায় পণ্ড ইফতার মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৫৬১ বার

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চরমোনাই অনুসারীদের হামলায় আহলে হাদিসের অনুসারীদের একটি মাদ্রাসা ভাংচুর ও ইফতার মাহফিল পন্ড হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

উপজেলার শম্ভপুরা ইউনিয়নের হোসেনপুর চেলাচর গ্রামে অবস্থিত মোহাম্মদীয়া আল সালাফিয়া মাদ্রাসায় এ হামলার ঘটনা ঘটে।

মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ, বৃহস্পতিবার (২৮ মার্চ ) দুপুর ২টার দিকে মোহাম্মদীয়া আল সালাফিয়া মাদ্রাসায় ইফতার মাহফিলের প্রস্তুতি নেওয়ার সময় সশস্ত্র হামলা চালিয়ে মাদরাসা ভাংচুর করে ইফতার মাহফিল পন্ড করে দেয় চরমোনাই পীরের অনুসারী একই এলাকার প্রভাবশালী মাতাব্বর আব্দুল হাই ও আব্দুল আউয়াল বাহিনী। এতে মাদ্রাসার শিক্ষক মোঃ কাউসার মিয়া ও দুজন নারীসহ ৬ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, আহলে হাদিসের অনুসারী হওয়ায় মোহাম্মদীয়া আল সালাফিয়া মাদরাসার ধর্মীয় সকল কার্যক্রম বন্ধ করে দিতে আগে থেকেই চাপ প্রয়োগ করে আসছে ঐ এলাকার প্রভাবশালী মাতাব্বর আব্দুল হাই ও আব্দুল আউয়ালের পক্ষের লোকজন। এর আগেও হামলার ঘটনা ঘটেছিল।

তখন বেশ কয়েকদিন মাদ্রাসাটি বন্ধ থাকে, এ নিয়ে সোনারগাঁ থানায় পাল্টাপাল্টি দুই পক্ষের অভিযোগ দেওয়া হয়।আবার প্রশাসনের সহযোগিতায় শিক্ষা কার্যক্রম শুরু করেছিল মাদ্রাসাটি।

এ ব্যাপারে সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান জানিয়েছেন, পূর্ব বিরোধের জেরেই আজকেও ঝামেলা হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষকে কোন অনুষ্ঠান আয়োজন করতে নিষেধ করা হয়েছিল। তারা কোন অনুমতি নেয়নি। আজকের ঘটনায়ও তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net