1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশ উপজেলা যুবলীগের ইফতার সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

চন্দনাইশ উপজেলা যুবলীগের ইফতার সামগ্রী বিতরণ

যুবলীগ সব সময় সাধারণ মানুষের পাশে থাকবে.. দিদারুল ইসলাম চৌধুরী

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৪৫২ বার

দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী বলেছেন, যুবলীগ নেতা-কর্মীরা সব সময় সাধারণ মানুষের পাশে ছিল আগামীতেও পাশে থাকবে। যুবলীগের রাজনীতি সাধারণ মানুষকে নিয়ে। মাহে রমজানে হতদরিদ্র জনগোষ্ঠির ইফতারের কথা বিবেচনা করে এই আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে যেকোনো সময়ে দেশের কল্যাণে যুবলীগ নেতা-কর্মীরা কাজ করে যাবে। গতকাল ১৬ মার্চ চন্দনাইশ উপজেলা যুবলীগের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে যুবলীগ নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্টান পৌরসভা সদরস্থ মহিলা মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহবায়ক ও দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি তৌহিদুল আলমের অর্থায়নে তার সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর। উপজেলা যুবলীগের যুুগ্ম-আহবায়ক এস এম মুসা তসলিমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, দোহাজারী পৌর মেয়র লোকমান হাকিম, চেয়ারম্যান খোরশেদ বিন ইছহাক, দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মরিদুল আলম মুরাদ, দক্ষিণ জেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম চৌধুরী কায়সার, উপজেলা যুবলীগ নেতা যথাাক্রমে আজিজুর রহমান আরজু, মো.সোলাইমান, সিরাজুল ইসলাম, আনসারুল হক, ফোরক আহম্মদ প্রমুখ। এই সময় প্রতি প্যাকেটে ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি সেমাই, ১ কেটি চিনি, ১ কেজি চনা, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম চা-পাতা, ১ কেজি তেল, ২ কেজি ময়দা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১ হাজার ৫’শ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net