1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশ বরকলে হাওনখালী খাল পুণঃ খনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত

চন্দনাইশ বরকলে হাওনখালী খাল পুণঃ খনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৩৬৪ বার

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চন্দনাইশে ১ ইঞ্চি জমি অনাবাধি থাকবে না।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চন্দনাইশে এক ইঞ্চি জমিও অনাবাধি থাকবে না। সরকার কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন প্রকল্প দিয়ে কাজ করে যাচ্ছেন। তার ধারাবাহিকতায় চন্দনাইশে ৬৫ কি.মি খাল খননের প্রকল্প হাতে নেয়া হয়েছে। আধুনিক কৃষির বাস্তবায়নে এই প্রকল্পগুলো অত্যান্ত গুরুত্বপূর্ণ। প্রান্তিকদের কৃষকদের ধোরঘোরাই কৃষিসেবা পৌছিয়ে দিতে এই প্রকল্পগুলো বাস্তবায়নে যথাযথ কতৃপক্ষের তদারকির উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় তিনি বলেন, খালের দুথপাড়ে সিডিউল অনুযায়ী ১০ ফুট চওড়া সড়ক নির্মাণের জন্য আলাদা প্রকল্প দিয়ে ব্রিক সলিং করবেন বলে জানান। উপজেলার বরকলে হাওনখালী খাল পুণঃ খনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

গতকাল ২২ মার্চ সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিএডিসি চট্টগ্রামের অধীনে বরকল হাওনখালী খাল পুণঃ খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠান বিএডিসি চট্টগ্রাম রিজিয়নের নির্বাহী প্রকৌশলী ফাতেমা আকতার জেনীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এম পি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম, বিএডিসি দোহাজারী জোনের সহকারী প্রকৌশলী মো. বেলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, চেয়ারম্যান যথাক্রমে আবদুল রহিম চৌধুরী, এ্যাড. খোরশেদ বিন ইছহাক, খোরশেদ আলম টিটু, এস. এম সায়েম, আ’লীগ নেতা সাইফুল রহমান, ফরিদুল ইসলাম, যুবলীগ নেতা যথাক্রমে তৌহিদুল আলম, এস. এম. মুসা তসলিম, মুরিদুল আলম মুরাদ, আনসারুল হক, হেলাল উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net