1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশের জোয়ারায় টপসয়েল কেটে সাবার করছে মাটি খেকোরা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওযে ইউনিয়নজামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : প্রধানমন্ত্রী  হাটহাজারীতে জাগৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম কিংস রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, একে ২২ অস্ত্র উদ্ধার গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান : মিজানুর রহমান চৌধুরী  নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর ও সেক্রেটারীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত  সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে – মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঈদগাঁওয়ে গাজা ব্যবসায়ীসহ গ্রেফতার-৫ ঈদগাঁওর প্রবাসী আলম  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায়  নিহত

চন্দনাইশের জোয়ারায় টপসয়েল কেটে সাবার করছে মাটি খেকোরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২৭৬ বার

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
এস.এম.জাকির।

চট্টগ্রাম চন্দনাইশ উপজেলায় ফসলি জমির টপসয়েল কেটে সাবার করছে মাটি দস্যুরা। উপজেলার জোয়ারা ইউনিয়ন ও চন্দনাইশ পৌরসভা এলাকার মনছফ হাটের উত্তর পাশে খাজা প্রজেক্ট সংলগ্ন এলাকায় কৃষি জমির টপসয়েল কেটে বিলীন করে ফেলছে প্রভাবশালী মহল।

তাঁরা আইনের তোয়াক্কা না করে বিভিন্ন ফসলি জমির মাটির উপরি অংশ তথা টপসয়েল কেটে নিয়ে যাচ্ছে ইটভাটা ও বাড়ি ভিটা ভরাট করতে। একইভাবে সাতবাড়িয়া, হাশিমপুর, কাঞ্চনাবাদ, দোহাজারী, বৈলতলী, বরকল, বরমা এলাকা থেকে রাতের আঁধারে মাটি দস্যুরা ধানি জমির টপসয়েল কেটে নিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনরকম পদক্ষেপ গ্রহণ করছেন না বলে স্থানীয়দের অভিযোগ। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকলেও কোনোভাবে থামছে ফসলি জমির টপসয়েল কাটা। রাতের আঁধারে মাটি দস্যুরা ডাম্পারে করে রাতব্যাপী উপজেলার বিভিন্ন এলাকা থেকে ফসলি জমির টপসয়েল কেটে পুকুরে পরিণত করছে জমিকে। ফলে চন্দনাইশে দিন দিন ফসলি জমি হ্রাস পেতে শুরু করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) দু’জনই মহিলা হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে রাতের আঁধারে মাটি কাটছে মাটি দস্যুরা। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম বলেছেন, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। গত মঙ্গলবার হাশিমপুরের খাঁন বটতল এলাকার মেসার্স খাজা ব্রিকসকে ইটভাটা স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত শর্ত লঙ্ঘন করে ফসলি জমি থেকে মাটি কেটে ইট প্রস্তুত করার অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net