1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে কাঁকড়ি নদীর মাটি বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

চৌদ্দগ্রামে কাঁকড়ি নদীর মাটি বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২৭৭ বার

মুহা. ফখরুদ্দীন ইমন

চৌদ্দগ্রাম (কুমিল্লা)

কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে কাঁকড়ি নদীর মাটি কাটা ও সে মাটি অন্যত্র বিক্রির দায়ে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাতে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ উপজেলার কালিকাপুর ইউনিয়নের রাজার বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

জানা গেছে, উপজেলা প্রশাসনকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে রাতের আঁধারে উপজেলার উজিরপুর ও কালিকাপুর ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া কাঁকড়ি নদী থেকে স্থানীয় কতিপয় অসাধু মাটি ব্যবসায়ী ভেকুর সাহায্যে মাটি কেটে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করে আসছে। এছাড়া ব্যক্তিগত পর্যায়েও কারো কারো কাছে নদীর মাটি বিক্রির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ গত সোমবার (১৮ মার্চ) রাতে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিমের সহায়তায় কালিকাপুর ইউনিয়নের রাজার বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাটি ভর্তি একটি ট্রাক সহ একজনকে আটক করে। পরে অবৈধভাবে নদীর মাটি কেটে অন্যত্র বিক্রির দায়ে তাকে ৫০ হাজার জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতের জন্য তাকে সতর্ক করা হয়। এ সময় ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা সহ স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের রাজার বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা সহ নগদ আদায় করা হয়। অবৈধ মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net