1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে কৃষ্ণপুর রেমিট্যান্স গ্রুপের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন

চৌদ্দগ্রামে কৃষ্ণপুর রেমিট্যান্স গ্রুপের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৩৩০ বার

মুহা. ফখরুদ্দীন ইমন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের প্রবাসীদের সমাজ সেবামূলক সংগঠন ‘কৃষ্ণপুর রেমিট্যান্স গ্রুপ’ এর উদ্যোগে পবিত্র মাহে রমযান উপলক্ষে হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও কৃষ্ণপুর গ্রামের দুইজন কুরআনে হাফেজকে পবিত্র কুরআন মাজীদ প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (৮ মার্চ) বিকেলে কৃষ্ণপুর মধ্যমপাড়া দারুস সা’আদ কারামতিয়া নূরানী মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য নুরুল ইসলামের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার ইব্রাহিম হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কাদের আলো হোসাইনি, রেমিট্যান্স গ্রুপের উপদেষ্টা সদস্য সৈয়দ আব্দুল আওয়াল মুরাদ, সদস্য জামাল উদ্দিন।

কৃষ্ণপুর রেমিট্যান্স গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন হোসাইন মোহাম্মদের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষ্ণপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক মো: শাহ আলম, মো: জসিম উদ্দিন, মো: ইউসুফ, মো: ওয়াসিম, মো: আব্দুল লতিফ, মো: আকরাম আলী প্রমুখ।

অনুষ্ঠানে গরীব ও অসহায় ৬৬ পরিবারের মাঝে প্যাকেটভর্তি ছোলা বুট, ডাল, তেল, মুড়ি, চিনি, পেঁয়াজ, খেজুর, সেমাই ও আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রমজানের আগে কৃষ্ণপুর রেমিট্যান্স গ্রুপের উদ্যোগে ইফতার সামগ্রী পেয়ে সংগঠনের সকল সদস্য ও প্রবাসীদের প্রতি দোয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুবিধাভোগি অসহায় পরিবারের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net