1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে জাপা আহবায়ক জয়ননাল কর্তৃক গীর্জা দখলের প্রতিবাদে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

সৈয়দপুরে জাপা আহবায়ক জয়ননাল কর্তৃক গীর্জা দখলের প্রতিবাদে মানববন্ধন

মোঃ জাকির হোসেন নীলফামারী প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৩৩৪ বার

মো:জাকির হোসেননী

লফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে জাপা আহবায়ক জয়নাল আবেদীন কর্তৃক খ্রীষ্টান সম্প্রদায়ের গীর্জা (চার্চ) দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মার্চ) বেলা সাড়ে ১২ টায় শহীদ ডা. জিকরুল হক সড়কে এই কর্মসূচী পালন করে শতাধিক মানুষ।

এতে বক্তব্য রাখেন, চার্চটির পালক (ফাদার) সুজন সরকার ও দয়াল ঋষি। তারা বলেন, সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের পাশে কয়া গোলাহাট এলাকার কয়া পশ্চিম পাড়ায় ২০১৬ সালে সাড়ে ১২ শতক জমি (পুকুর) কিনে ভরাটের পর ২০২০ সালে গড়ে তোলা হয় এসেম্বলী অব গর্ড (এ জি) চার্চ।

দীর্ঘদিন থেকে সেখানে নিয়মিত প্রার্থনা সহ সকল ধর্মীয় অনুষ্ঠানাদী পালন করে আসছে স্থানীয় শতাধিক খ্রিষ্টান। সম্প্রতি সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ঠিকাদার জয়নাল আবেদীন ওই জমি তাঁর দাবী করে চার্চের একতলা ভবনসহ জবরদখল করে নেন। এতে আমরা উপাসনা করতে পারছিনা।

এমতাবস্থায় গত ৫ ফেব্রুয়ারী উক্ত স্থানে জবরদখলকারী জয়নাল কন্ট্রাক্টর ইট, বালু, রড এনে অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেয়। এতে বাধা দিলে তাঁর লেলিয়ে দেয়া বাহিনী আমাদের উপর চড়াও হয়। পরে ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয় এবং বিষয়টি সমাধানের তাগাদা দেয়।

কিন্তু পুলিশ আসার পর আবারও কাজ করতে থাকে কন্ট্রাক্টর। বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। তারপর কাজ বন্ধ হয়নি। বরং উল্টো আমাদের কে নানা ভাবে হুমকি দিচ্ছে। ফলে এলাকার খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছি। নিরুপায় হয়ে রাস্তায় নেমে আন্দোলন করছি।

অনতিবিলম্বে আমাদের প্রার্থনালয় অবৈধ দখলমুক্ত করার দাবী জানিয়ে তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এক ঘন্টা ব্যাপী আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন দীপ্তি ঋষি, কেয়া ঋষি সহ শহরের খ্রিস্টান সম্প্রদায়ের প্রবীণ-নবীন নারী-শিশুরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net