1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুবিতে পুনরায় ক্লাস চলমান রাখার সিদ্ধান্ত শিক্ষক সমিতির - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

কুবিতে পুনরায় ক্লাস চলমান রাখার সিদ্ধান্ত শিক্ষক সমিতির

কুবি প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৩৫৪ বার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চলমান ক্লাস কার্যক্রম থেকে বিরত থাকার কর্মসূচী প্রত্যাহার করে পুনরায় ক্লাস চলমান রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে শিক্ষক সমিতি।

শনিবার (২৭ এপ্রিল) শিক্ষক সমিতির সভাপতি ড. আবু তাহের ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষকদের চলমান ক্লাস কার্যক্রম থেকে বিরত থাকার কর্মসূচী প্রত্যাহার করে আগামীকাল থেকে সশরীরে ক্লাস কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গত মঙ্গলবার শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর একটি পত্র প্রেরণ করে। এ পর্যন্ত প্রশাসন কর্তৃক কোন প্রত্যুত্তর পাওয়া যায়নি।

আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে তত্ত্বীয় ক্লাসের পাশাপাশি ব্যবহারিক ক্লাস সুষ্ঠভাবে পরিচালনার জন্য সশরীরে ক্লাস নেওয়ার বিকল্প নেই।

উল্লেখ্য, দাবি আদায়ের লক্ষ্যে দফায় দফায় তিন বার ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net