ঢাকা   ০৪:৫৭:১০ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

কৃষি জমির টপসয়েল কাটার দায়ে রামগড়ে চার লক্ষ টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৪০৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড় সদর ইউনিয়নে কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে মো: আব্দুল্লাহ আল মামুন নামের এক ব্যক্তিকে ৪ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯শে এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১নং রামগড় ইউনিয়নের রুপাইছড়ি এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে রামগড় থানার এসআই মোঃ ফারুক সহ সঙ্গীয় পুলিশ ফোর্স, প্রশাসনিক কর্মকতা উপস্থিত ছিলেন।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, অবৈধভাবে স্কেবেটর দিয়ে কৃষি জমির মাটি কাঁটার দায়ে মাটি ও বালু ব্যবস্থাপনা আইনে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি