1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ঈদুল ফিতরের ১৩ বস্তা চাল ব্যবসায়ীর গুদাম থেকে উদ্ধার করেছেন নির্বাহী কর্মকর্তা । - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে বাউন্ডারি গেইট ভেঙে জায়গা দখলের অভিযোগ মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নকলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই 

ঠাকুরগাঁওয়ে ঈদুল ফিতরের ১৩ বস্তা চাল ব্যবসায়ীর গুদাম থেকে উদ্ধার করেছেন নির্বাহী কর্মকর্তা ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৪৬১ বার

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,

ঠাকুরগাঁওয়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষদের মধ্যে বিতরণের ভিজিএফের ১৩ বস্তা চাল এক ব্যবসায়ীর গুদাম থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের ভেলারহাট মধ্য ঝাড়গাঁও এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় মেসার্স মেহেদী হাসকিং মিলের গুদামঘর থেকে খাদ্য অধিদপ্তরের নাম সংযুক্ত ১৩ বস্তা চাল উদ্ধার করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আখানগর ইউনিয়নে এক হাজার ৫৬৫ জন দরিদ্রের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। তবে তথ্য ছিল বিতরণ শেষ হলেও ভিজিএফের চাল মজুত রয়েছে ইউনিয়ন পরিষদের পাশের একটি গুদামে। পরে সেখানে ছুটে যান গণমাধ্যমকর্মীরা। সত্যতা পেয়ে খবর দেওয়া হয় প্রশাসনের কর্মকর্তাদের। পরে ঐ ইউনিয়নের ভেলারহাট বাজারে ছুটে যান এসিল্যান্ড ও ইউএনও। এ সময় ঐ গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের ১৩ বস্তা চাল উদ্ধার করেন তারা। পরে চালের বস্তাগুলো ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়। এ সময় চাল ব্যবসায়ী মুসলিম উদ্দিন বলেন, কার্ডধারীরা তার কাছে এসব চাল বিক্রি করেছেন। সে গুলোই গুদামে রাখা হয়েছে। এখানে তার কোনো দোষ নেই বলে জানান তিনি। এ বিষয়ে আখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোমান বাদশা বলেন, তিনজন কার্ডধারীকে একটি বস্তা দেওয়া হয়।

যেহেতু ভিজিএফের চালগুলো খাওয়ার অনুপযোগী, স্বাভাবিকভাবেই তারা এগুলো বিক্রি করতে পারেন। চালগুলো উদ্ধার করে পরিষদে রাখা হয়েছে। প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ নেবে। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, এসব চাল ব্যবসায়ী মুসলিম উদ্দিন কীভাবে কিনেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net