1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে পুলিশ উদ্যোগে ১৩ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট, ১০৫ গ্রাম গাঁজা, ২ জন মাদক ব্যাবসায়ী, ৪ জন জুয়াড়ীকে আটক সহ ৮ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয় - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয়

ঠাকুরগাঁওয়ে পুলিশ উদ্যোগে ১৩ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট, ১০৫ গ্রাম গাঁজা, ২ জন মাদক ব্যাবসায়ী, ৪ জন জুয়াড়ীকে আটক সহ ৮ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৩৭৩ বার

২০ এপ্রিল শনিবার ঠাকুরগাঁও জেলা সুযোগ্য পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিক-নিদের্শনায় ঠাকুরগাঁও জেলার আইন শৃঙ্খলা রক্ষার্থে পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ১৩ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট, ১০৫ গ্রাম গাঁজা, ২ জন মাদক ব্যবসায়ী সহ ৪ জন জুয়াড়ীকে আটক করা হয় । পীরগঞ্জ উপজেলার ৮নং- দৌলতপুর ইউপির কনপাড়া গ্রামের জনৈক মোঃআব্দুর জব্বার এর লিজকৃত পুকুরপাড়ে অবৈধ জুয়া খেলার অপরাধে ৪ জন জুয়াড়ীকে ১(এক) সেট তাস ও জুয়া খেলা বাবদ নগদ ১,৪০০/- টাকা সহ আটক করা হয়। আটককৃত আসামির নাম- মোঃ সোহেল (২০), পিতা- মৃত মান্নান মিয়া, মোঃ রকি (২০), পিতা- মোঃ আবুল কালাম, মোঃ মাসুদ রানা (১৯), পিতা- মোঃ রফিকুল ইসলাম, সকলের সাং- দৌলতপুর এবং শ্রী নরহরি (৫০), পিতা- মৃত পরানসু, সাং- সিন্দল্যা, সকলের থানা- পীরগঞ্জ, জেলা- ঠাকুরগাঁও।
পরবর্তীতে আটককৃত আসামির বিরুদ্ধে পীরগঞ্জ থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়।
পীরগঞ্জ থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত থানার পৌরসভাধীন ৩ নং- ওয়ার্ড এর রঘুনাথপুর গ্রামের জনৈক মোঃ বাবুল, পিতা- মৃত আজিম উদ্দীন এর বসতবাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর থেকে ১৩(তের) পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার সহ আসামি মোঃ আব্দুল্লাহ আল নোমান (২৩), পিতা- মোঃ মফিজুল ইসলাম, সাং- রঘুনাথপুর, পীরগঞ্জ উপজেলা/থানা- জেলা- ঠাকুরগাঁও, আটক করা হয়। পরবর্তীতে আটককৃত আসামির বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। রুহিয়া থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত রুহিয়া থানা ২০ নং – রুহিয়া পশ্চিম ইউপির এমপির মোড় জনৈক তপন দাস এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ১০৫ (একশত পাঁচ) গ্রাম গাঁজা উদ্ধার সহ আসামি রিপন দাস(২১), পিতা- রবি দাস ,স্থায়ী: গ্রাম- মন্ডলাদাম, ঠাকুরগাঁও সদর উপজেলা/ থানা- রুহিয়া, জেলা- ঠাকুরগাঁও, আটক করা হয়। পরবর্তীতে আটককৃত আসামির বিরুদ্ধে রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। এছাড়াও গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলার সদর থানা- ১টি, পীরগঞ্জ থানা- ১ টি, বালিয়াডাঙ্গী থানা-১ টি, রাণীশংকৈল থানা- ১ টি, ভূল্লী থানা- ১ জন এবং হরিপুর থানা-৩ টিসহ সর্বমোট ৮ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়। অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net