ঢাকা   ১০:৩৭:৫৮ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মাগুরারা শ্রীপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা, ঘাতক স্বামী পলাতক!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৪৭৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ ( মাগুরা)

মাগুরার  শ্রীপুরে মোছাঃ মনিকা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে টিপু বিশ্বাস (৩০) নামের এক নর ঘাতক স্বামী। নিহত গৃহবধূ মনিকা খাতুন উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চরচৌগাছি গ্রামের মাজেদ শেখের কন্যা। উপজেলার মালাইনগর গ্রামে দুলাল কাজীর হাঁস ও মৎস্য খামারে নিয়ে তাকে তার স্বামী শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে মারাত্মক জখম করে। পরে স্বামী টিপু তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওইদিন রাতে গৃহবধূর বাবা মাজেদ শেখ ঘাতক স্বামী ও তার পরিবারের ৩ জনকে আসামি করে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী ও স্বামীর পরিবারের লোকজন পলাতক রয়েছে।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে টিপু বিশ্বাসের সাথে মনিকা খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই বছর আগে তারা পালিয়ে বিয়ে করেন। পালিয়ে বিয়ে করায় টিপুর পরিবার এ বিয়ে মেনে নেয়নি। যার কারণে মনিকা তার বাবার বাড়িতেই থাকতো। এরই মধ্যে এক বছর আগে টিপুকে উপজেলার ঘাসিয়াড়া গ্রামে নাজমীম (১৮) এর সাথে বিয়ে দেন।

দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সে তার বাবার বাড়িতেই থাকতো। গত শনিবার (১৩ এপ্রিল) টিপু তার প্রথম স্ত্রী মনিকার বাবার বাড়িতে রাতে থাকেন। ১৪ এপ্রিল রবিবার বেলা ১১টার দিকে টিপু স্ত্রী মনিকাকে তার বাড়িতে যাওয়ার কথা বলে দু’জনে মোটরসাইকেল যোগে বের হয়। পরে তাকে উপজেলার মালাইনগর গ্রামের মালাইনগর প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে দুলাল কাজীর পুকুরের পাড়ে নিয়ে যায় সে। তাদের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক কলহের কারণে সেখানে টিপু মনিকাকে পিটিয়ে মারাত্মক জখম করে। পরে ১৪ এপ্রিল বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় পাষণ্ড স্বামী স্ত্রীকে হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করেছে পুলিশ। সোমবার সকালে নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে স্বামী টিপু ও অন্যান্য আসামিরা পলাতক রয়েছে। তাদের আটকে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি