1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যৌন হয়রানী মুক্ত পরিবেশ ও শিক্ষাঙ্গন নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবীতে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ব্যবসা সহজীকরণ, ডিরেগুলেশন ও সৃজনশীল অর্থনীতির বিকাশে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে একরাম উল্লাহর মনোনয়ন আ’লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা খুটাখালী বিএনপির কাউন্সিল ও সম্মেলনে  সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা তৃণমূল রাজনীতির পরীক্ষিত সৈনিক মোঃ ফরিদুল ইসলাম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত 

যৌন হয়রানী মুক্ত পরিবেশ ও শিক্ষাঙ্গন নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবীতে

দিনাজপুরে মানববন্ধন কর্মসুচী পালন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২৮৬ বার

রফিকুল ইসলাম ফুলাল

দিনাজপুর প্রতিনিধি :

মেয়ে শিশুর প্রতি সহিংসতারোধে দৃষ্টান্তমুলক শাস্তি, যৌন হয়রানী মুক্ত পরিবেশ ও শিক্ষাঙ্গন নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবীতে জেলা নাগরিক সমাজ সংগঠন/সিএসও‘র উদ্যোগে দিনাজপুরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন।

৩ এপ্রিল বুধবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সন্মুখ সড়কে জেলা নাগরিক সমাজ সংগঠন/সিএসও দিনাজপুরের আয়োজনে এবং “নারীর অধিকার ও অর্ন্তভুক্তিমুলক সুশাসন শক্তিশালীকরনে তরুন সমাজ “শীর্ষক (যুক্ত) প্রকল্প মানব কল্যান পরিষদ (এমকেপি)‘র বাস্তবায়নে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় সুশীল সমাজ, সাংস্কৃতিক সংগঠন ও সামাজিক সংগঠনের কর্মীরা অংশ নেয়। এসময় সংক্ষপ্তি সমাবেশে বক্তারা বলেন,মেয়ে শিশু,নারীর প্রতি সহিংসতা,যৌন হয়রানি বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তারা বলেন, অন্যান্য ক্ষেত্রে যেমন অগ্রগতি ও উন্নয়ন সাধিত হয়েছে কিন্তু মেয়ে শিশু এবং নারীর অধিকার বাস্তবায়নে উল্লেখযোগ্য কোনো সমাধানে এখানো পৌছানো সম্ভব হয়নি। স্কুল,কলেজ,টেকনিক্যাল ইনস্টিটিউট,বিশ্ববিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থী ও বিভিন্ন পেশায় কর্মরত চাকুরীজীবি নারীর যৌন হয়রানি এবং নির্যাতন বন্ধসহ সামগ্রীক নিরাপত্তা নিশ্চিতে সর্বক্ষেত্রেই উদাসিনতা লক্ষ করা যায়। এসময় তারা আরো বলেন, মেয়ে শিশু ও নারীর এধরনের র্স্পশকাতর মামলার আসামী গ্রেফতার ও বিচারের বিষয় গুলোকে দ্রুততার সাথে নিষ্পত্তিসহ অপরাধিকে দৃষ্টান্তমুলক কঠোর শাস্তি দৃশ্যমান করতে হবে।

এসময় মেয়ে শিশু এবং নারীর প্রতি যৌন হয়রানি ও সহিংসতা বন্ধে দেশের আইন শৃংখলা বাহিনীসহ অন্যান্য সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত দায়িত্বশীলদের আরো দায়িত্ব নিয়ে এগিয়ে আসাার আহবান জানান তারা । মানব কল্যাণ পরিষদের ফিল্ড ফ্যাসিলেটর নিরঞ্জন দত্তের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল,জেলা নাগরিক সমাজ সংগঠন/সিএসও কমিরি সদস্য মুকিদ হায়দার শিপন,সাংস্কৃতিক কর্মী সনাত চক্রবর্ত্তী লিটু,মানব কল্যান পরিষদের প্রকল্প পরিচালক সাজ্জাদ হোসেন খাঁন,এলাকা সম্বনয়কারী মো: ইয়াসিন আলী ও শিক্ষার্থী বিভুতি রায় বিধু প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষাথী,বেসরকারী উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও কর্মী,সাংবাদিক,সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net