1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে আলোর পথ সমাজ কল্যাণ সংস্থার খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা জন্মদিনে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’

সোনারগাঁয়ে আলোর পথ সমাজ কল্যাণ সংস্থার খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

মো. শাহ্জালাল,সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৫২৫ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আলোর পথ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্র অসহায় প্রায় একশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সকালে সোনারগাঁও পৌরসভার ৪ নং ওয়ার্ডের যুব সমাজের সহযোগিতায় বালুয়াদিঘিরপার মোল্লা বাড়িতে ঈদ উপলক্ষে গরুর মাংস, পোলাও চাল, সেমাই, দুধ, চিনি বিতরণ করা হয়।

সংগঠনের অর্থ সম্পাদক আসাদুল ইসলাম আসাদের ব্যবস্থাপনায় ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফেজ জাকারিয়া বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আকতার হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আবুল হাসেম মোল্লা, বাচ্চু মোল্লা , আঃ মতিন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী শাহজালাল, মোঃ শাহআলম, মোঃ নাসির, মোঃসাইদুর, দুলাল, সুজন,শাহীন কবির, আজিজুলসহ আলোরপথ সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা।

অনুষ্ঠানে সার্বিক পৃষ্ঠপোষকতা করেন সংস্থার সভাপতি আমেরিকা প্রবাসী হাসান মামুন মোল্লা।

এ সময় সুস্থ সমাজ বিনির্মানে আলোরপথ সংস্থার কার্যক্রমের প্রসংশা করে প্রধান অতিথি বলেন, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে এবং ঠিক পথে পরিচালিত করতে এই সংস্থার কার্যক্রম অসাধারণ।

বিশেষ করে আলোর পথ সমাজ কল্যাণ সংস্থার সদস্যদের নৈতিকতা চর্চা, শিক্ষা সহায়তা, এবং দারিদ্র্য বিমোচনে বিভিন্ন কার্যক্রম অন্যদের জন্য অনুকরণীয়। তিনি সংস্থার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net