ঢাকা   ০১:৪৩:০৩ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

সোনারগাঁয়ে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৪২১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল করেছেন দৈনিক সমকালীন কাগজ এর সোনারগাঁ প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল “ জাগো সোনারগাঁও টুয়েন্টি ফোর ডটকম” এর সম্পাদক মোঃ আব্দুস সালাম সুজন।

উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার একটি অভিজাত রেস্তরাঁয় শনিবার (৬ মার্চ) বিকেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দৈনিক সমকালীন কাগজ ও অনলাইন নিউজ পোর্টাল “জাগো সোনারগাঁও টুয়েন্টি ফোর ডটকম” আয়োজিত ইফতার পূর্বআলোচনা সভায় সঞ্চালনা করেন সাংবাদিক আতা রাব্বী জুয়েল ও মোঃ আব্দুস সালাম সুজন।

এতে সোনারগাঁও প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট কলম সৈনিক ও সোনারগাঁয়ের সিনিয়র সাংবাদিক ফজলে রাব্বী সোহেল এর সভাপত্বিতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক সমকালীন কাগজ এর সম্পাদক সাইমুন ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁও পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক ফজলে রাব্বী সোহেল, মনিরুল ইসলাম, মিরাজুল হাবিব, খাইরুল আলম, হাজী মো. শাহ্জালাল, উজ্জল হোসেন মাসুম, মোঃ আব্দুস সালাম সুজন,আতা রাব্বী জুয়েল, হারুনুর রশিদ, মো. আমির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা, যুবলীগ নেতা আব্দুস সালাম প্রমুখ

এ সময় ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে অর্থসহ তেলাওয়াত শোনান সোনারগাঁ টাইমস টুয়েন্টি ফোর ডটকম এর সম্পাদক সাংবাদিক হাজী মো. শাহ্জালাল। সবশেষ দোয়া পরিচালনাও করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি