1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরের পোশাক রপ্তানীকারক সাজুর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবী, হত্যার হুমকির অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

সৈয়দপুরের পোশাক রপ্তানীকারক সাজুর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবী, হত্যার হুমকির অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২৮৫ বার

মো:জাকির হোসেন

নীলফামারী প্রতিনিধি

জমি নিয়ে বিরোধের জের ধরে নীলফামারীর সৈয়দপুর শহরের সুনামধন্য ব্যবসায়ী, আমদানী রপ্তানীকারক ফাইয়াজুল হক সাজুর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবী করে না পাওয়ায় মিথ্যে মামলা দিয়ে হয়রানী ও হত্যার হুমকি প্রদানের অভিযোগ উঠেছে জুয়েল সরকার নামে এক যুবকের বিরুদ্ধে।

বুধবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বিষয়ে প্রতিবাদ জানান সৈয়দপুর রপ্তানীমুখী ক্ষুদ্র গার্মেন্টস মালিক গ্রুপের নেতৃবৃন্দ। একই সাথে জুয়েল গংরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করা ও মিথ্যে তথ্য দিয়ে সংবাদ প্রকাশের মাধ্যমে মানহানীর অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন তাঁরা।

শহরের মুন্সিপাড়া তেজপাতাগাছ এলাকায় সাজুর বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সংগঠনটির সভাপতি আখতার খান, সাধারণ সম্পাদক শাহীন হোসেন, সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর শেখ মোহন, এলাকাবাসী ইলিয়াস আলী, ভুক্তভোগী ফাইয়াজুল হক সাজু ও তার মা সৈয়দা জড়িনা বেগম।

সৈয়দপুর রপ্তানীমুখী ক্ষুদ্র গার্মেন্টস মালিক গ্রুপ নেতৃবৃন্দ বলেন, আমাদের সাংগঠনিক সম্পাদক ও আর এস ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী ফাইয়াজুল হক সাজুর পরিবারের প্রতি অপবাদ ও নির্যাতনকারী যুবক জুয়েল সরকার মূলত: তার প্রতিবেশী কামাল উদ্দিনের ছেলে।

জুয়েল সরকার গায়ের জোরে অবৈধভাবে দীর্ঘদিন ধরে সাজুদের জমি দখল করে রেখেছে। এনিয়ে অসংখ্যবার বৈঠক হলেও জুয়েল কুট কৌশলে ও অনৈতিক প্রভাবে দখলদারিত্ব বজায় রেখেছে। সম্প্রতি গোপনে নকশা অনুমোদন করিয়ে বহুতল ভবন নির্মাণ করছে। একারণে সাজুর পরিবার অবৈধ দখল উচ্ছেদের জন্য আদালতের শরণাপন্ন হয়।

এর প্রেক্ষিতে আদালত নিষেধাজ্ঞা জারি করে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন জুয়েলকে। এতে জুয়েল ক্ষিপ্ত হয়ে নিজেদের ঘরের আসবাবপত্র ভাঙ্চুর করে চাঁদাবাজি, লুট ও মারপিট করার মিথ্যে অভিযোগে সাজুর পরিবারের লোকজনের নামে মামলা দায়ের করেছে। সেই সাথে নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছে। এমনকি বাড়িতে আগুন লাগিয়ে দেয়াসহ রাস্তায় একা পেলে প্রাণে মেরে ফেলার কথাও বলে বেড়াচ্ছে।

এমনকি আদালতের নিষেধাজ্ঞা কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ভবন নির্মাণ কাজ অব্যাহত রেখেছে এবং মিথ্যে তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে সংবাদ প্রকাশের মাধ্যমে অপবাদ ছড়িয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন মহলে কুৎসা রটিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবী করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net