1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন

কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ২৯৭ বার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

কর্ণফুলী নদীর রাউজানের অংশ অবৈধভাবে বালু উত্তোলন করা সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালিয়েছে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন প্রশাসন। সোমবার বিকাল ৪ টার দিকে বাগোয়ান ইউনিয়নের লাম্বুরহাট এলাকায় ইজারা ব্যাতীত অবৈধভাবে বালু বিপণন করার অপরাধে এই অভিযান পরিচালনা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদুয়ানুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন কর্ণফুলী নদী থেকে অবৈধ বালু উত্তোলনকারী সিন্ডিকেটের অন্যতম সদস্য প্রকাশ শীল।

 

সরেজমিনে দেখা গেছে , কর্ণফুলী নদীর রাউজান অংশের কচুখাইন, নোয়াপাড়া চৌধুরী হাট, ঘাটকুল, উভলং, বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন, লাম্বুরহাট, খেলার ঘাট এলাকার নদীপাড় দখল করে সৃষ্টি করা হয়েছে বিশাল বিশাল বালু মহাল। সেখানে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে স্তূপ করে রাখা হয়েছে। এলাকার প্রভাবশালী বালু খেকোর একটি সিন্ডিকেট ট্রাক ও জিপ গাড়িযোগে রাউজান, হাটহাজারী ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। প্রতিদিন বালু পরিবহন কাজে নিয়োজিত শত শত গাড়ি বেহাল দশা করেছে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের।পাঁচখাইন- লাম্বুরহাট সড়ক, পশ্চিম লাম্বুরহাট সড়ক ও খেলার ঘাট কোয়েপাড়া সড়ক এখন খানাখন্দে ভরা। ঝুঁকিপূর্ণ অবস্থায় এসব সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। কোনো প্রকার ইজারা ছাড়া কর্ণফুলী নদী থেকে প্রতিদিন বিপুল পরিমাণ বালু উত্তোলন করে আঙুল ফুলে কলাগাছ হচ্ছে ১৫ জন বালু খেকো। সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। স্থানীয়রা জানান, বালু উত্তোলণ সিন্ডিকেটের সাথে জড়িত রয়েছেন আওয়ামী লীগ নেতা প্রকাশ শীল, উজ্জ্বল দাশ, শ্যামল দাশ, বাবুল মেম্বার, খালেক মেম্বার, আরিফসহ আরো ১০ জন।সরকারি দলের প্রভাবশালীরা ক্ষমতার দাপটে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে বলে অভিযোগ স্থানীয়দের।

উল্লেখ্য, কর্ণফুলী নদীর রাউজান অংশের অবৈধ বালু উত্তোলনকারী সিন্ডিকেটের পক্ষ থেকে ঈদের আগে বিভিন্ন মহলে চাঁদা দেওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়। সে অডিওতে ২৪জন সাংবাদিকের জন্য টাকা দেওয়ার কথা স্বীকার করেন দণ্ডপ্রাপ্ত প্রকাশ শীল। রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম বলেন, প্রকৃত সাংবাদিকরা কখনো চাঁদাবাজি করতে পারেনা, যে ২৪জনের কথা অডিওতে উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে আমাদের রাউজান প্রেসক্লাবের কোনো সদস্যের জড়িত নেই।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদুয়ানুল ইসলাম বলেন, বাগোয়ান ইউনিয়নের লাম্বুরহাট এলাকায় কর্ণফুলী নদী থেকে ইজারা ব্যাতীত অবৈধভাবে বালু বিপণন করার অপরাধে পরিচালিত মোবাইল কোর্টে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১১ ধারা মোতাবেক প্রকাশ শীলকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপপূর্বক আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।ইজারা গ্রহণপূর্বক বালু বিপণনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। ইজারা ব্যাতীত বালু বিপণন করলে পরবর্তীতে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net