1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৫৫২ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি ৬ শত গাজাঁসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। শনিবার (২০এপ্রিল) সকাল ০৮:৪০ ঘটিকার সময় নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর টোলপ্লাজা সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটগামী হবিগঞ্জ সিলেট এক্সেপ্রেস বাস গাড়ীতে যাত্রীবেশে যাওয়ার পথে তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯ (ক) ধারার মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতরা আসামীরা হলো,

 

আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রাহেলা মধ্যপাড়া গ্রামের উসমান গণির পুত্র মোঃ জুলকাছ মিয়া (৪০), সৌলরী (মনিপুর) গ্রামের উসমান মিয়ার পুত্র মোঃ ইসমাইল মিয়া (৩৫), কে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। নবীগঞ্জ থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ সোহাগ ফকির সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালান করে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুক আলী বলেন, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীদের হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net