1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে পৃথক মোবাইল কোর্ট অভিযানে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

নবীনগরে পৃথক মোবাইল কোর্ট অভিযানে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৩০২ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার বিভিন্ন এলাকাসহ সদর বড় বাজারে মোবাইল কোর্ট অভিযান চালানো হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) দুপুর মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট মোঃ আবু মোছা।

সূত্রে জানা যায়, বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গায় অবস্থিত জনতা ব্রিকসে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন ধরনের অসংগতি পরিলক্ষিত হওয়ায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় জনতা ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

নবীনগর বড় বাজারে দুইটি মিষ্টি ও দইয়ের দোকানে অতিরিক্ত মূল্য ও ওজনে কম দেওয়ার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ২টি দোকানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে বড় বাজারে অবস্থিত একটি সরিষার তেলের মিলকে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতিত তেল উৎপাদন ও বাজারজাতকরণ এবং আরো বেশ কিছু অসংগতি পরিলক্ষিত হওয়ায় উক্ত তেলের মিলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া নবীনগর বাজারে যানবাহন ও জনসাধারণের চলাচলের পথ সহজ করতে রাস্তার উপরের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। এসময় বিএসটিআইয়ের পরিদর্শক ও নবীনগর থানার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট মোঃ আবু মোছা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net