1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লংগদুতে রাজনগর বিজিবি জোনের ইফতারও ঈদ উপহার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী

লংগদুতে রাজনগর বিজিবি জোনের ইফতারও ঈদ উপহার বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৩০৫ বার

বিপ্লব ইসলাম,

লংগদু, রাংগামাটি প্রতিনিধি।

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর ‍উপলক্ষে ২ শতাধিক গরীব ও দুস্থদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জোন।

সোমবার (৮ এপ্রিল) রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় ব্যাটালিয়ন সদর হতে স্থানীয় গরীব, দুঃখী, অসহায় এবং দরিদ্র ১৫০ জন জনসাধারণের মাঝে ইফতার ও ৫০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন রাজনগর বিজিবি জোনের অধিনায়ক লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম।

এসময় জোনের এডি নাজমুল হাসান সহ রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)’র সকল অফিসারবৃন্দ উপস্থিত থেকে গরীব ও দুস্থ জনসাধারণের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বিজিবি জোন সূত্রে জানা গেছে, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং রমজানের খুশি সবার মাঝে ভাগাভাগির অংশ হিসেবে এই ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার হিসেবে- খেজুর, ছোলাভুনা, মুড়ি, পেয়াজু, জিলাপী, জুস, চিকেন তেহেরী, শশা এবং ডিমের কোরমা বিতরণ করা হয়। পাশাপাশি খাদ্য সামগ্রী হিসেবে- চাউল, আটা, চিনি, লবন, পেয়াজ, মসলা, নুডলস্, লাচ্ছা সেমাই, চিকন সেমাই, সয়াবিন তেল এবং দুধ বিতরণ করা হয়।

এই সময়ে রাজনগর বিজিবি জোনের দায়িত্বপূর্ণ এলাকার গরীব দুঃখী জনসাধরণ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে ইফতার ও খাদ্য সামগ্রী গ্রহণ করেন। বিজিবি কর্তৃক স্থানীয় গরীব ও দুস্থ জনসাধারণের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণের বিষয়টি এলাকায় বিপুল আলোড়ন সৃষ্টি করেছে। একই সাথে স্থানীয় সূধী সমাজ বিষয়টিকে সাধুবাদ জানিয়েছে।

জোন অধিনায়ক লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম বলেন, দেশের ক্রান্তিলগ্ন থেকে সকল অবস্থায় বর্ডার গার্ড বাংলাদেশ সম্মুখ যোদ্ধা। দেশ ও দশের সাথেই আমাদের কাজ। তাই রোজা ও ঈদ উৎসব কেন্দ্র করে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এ ধারাবাহিকতা সবসময় অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net