1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুবি ভিসির পদত্যাগের দাবিতে ১২ তম দিনের মত অবস্থান শিক্ষকদের - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

কুবি ভিসির পদত্যাগের দাবিতে ১২ তম দিনের মত অবস্থান শিক্ষকদের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২৫০ বার

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মো: আসাদুজ্জামানের নেতৃত্বে অছাত্র ও বহিরাগত কর্তৃক শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে উভয়ের পদত্যাগ ও অপসারণের এক দফা দাবিতে ১২ তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক সমিতি।

মঙ্গলবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করে।

কর্মসূচির বিষয়ে শিক্ষক সমিতির কার্যকরী সদস্য আইনুল হক বলেন, বিশ্ববিদ্যালয় বর্তমানে যে গভীর সংকটে পড়েছে সেটার পুরো দায় উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এরফলে শিক্ষকদের পাশাপাশি প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপাচার্য চাইলে এই সংকট অনেক আগেই সমাধান করতে পারতেন। কিন্তু তিনি সেটা না করে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেন। আমরা শিক্ষক এবং শিক্ষার্থী সবার কথা চিন্তা করেই আমাদের এই প্রতিবাদ কর্মসূচি চালু রেখেছি।

তিনি আরও বলেন, শিক্ষকরা ক্লাসে ফিরতে চায়। তবে তার আগে আমাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করে নিতে হবে। আগামী সোমবার আমাদের সাধারণ সভা আছে। সেখানে পরবর্তী কর্মসূচি কি হবে সে সম্পর্কে আলোচনা করা হবে।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, সহকারী প্রক্টর অমিত দত্ত, জাহিদ হাসান এবং আইকিউএসির পরিচালক ড. রশিদুল ইসলাম শেখের নেতৃত্বে অছাত্র ও বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষকদের উপর হামলা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net