1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে চুরির অপবাদে মা ও ছেলেকে নির্যাতন, ৭ ঘন্টা পর মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

ঠাকুরগাঁওয়ে চুরির অপবাদে মা ও ছেলেকে নির্যাতন, ৭ ঘন্টা পর মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২২৯ বার

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা

প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলায় চুরির অপবাদে ছেলে ও মাকে নির্যাতনের ৭ ঘণ্টা পর মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ মে) সকালে ঠাকুরগাঁও পৌর শহরের পরিষদ পাড়ার লিচু বাগানের গাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত দায়ন ঋষি পরিষদ পাড়ার বিশু ঋষির স্ত্রী। নিহতের স্বজনরা জানায়, দায়নের একমাত্র ছেলে রাজন ঋষিকে ৩ লক্ষ টাকা চুরির অপরাধে মার-ধর ও নির্যাতন করে একই পাড়ার আমজাদ নামের এক ব্যক্তি ও তার সহযোগিরা।

নির্যাতন সইতে না পেরে এক পর্যায় রাজন বলে চুরিকৃত টাকা তার মায়ের কাছে রেখেছে। এমন কথা শোনার পর আমজাদের লোকজন নিহত দায়ন ও তার স্বামী বিশুকে বেধড়ক মারপিট করে। পরবর্তীতে সন্ধ্যায় মা দায়ন ও ছেলে রাজন ঋষিকে থানায় নিয়ে যাওয়া হয়। থানা থেকে ফেরার পথে ছেলেকে বাসায় নামিয়ে দিয়ে মা দায়ন ঋষিকে নিয়ে যায় আমজাদের লোকেরা। কিন্তু সারারাত দায়ন আর ঘরে ফেরেনি। পরদিন সকালে তার ঝুলন্ত মরদেহ বাড়ির পাশে লিচু বাগান থেকে উদ্ধার করে এলাকাবাসি। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ থানায় নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয় । এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। নিহত দায়নের লাশ নিয়ে আদিবাসী গোষ্ঠী ঠাকুরগাঁও থানায় বিচারের দাবিতে অবস্থান নেয়। এ ব্যপারে ঠাকুরগাঁও জেলা অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের যথাযথ আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net