ঢাকা   ০৬:৪৪:১৬ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

ঠাকুরগাঁওয়ে শিশুর পুরুষাঙ্গে ইট বেঁধে ভিডিও, ৩ কিশোর আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৩৪৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলায় পূর্ব গোয়ালপাড়ায় ৮ বছরের শিশুকে জোর করে মুখে সিগারেট ঢুকিয়ে দেওয়া ও পুরুষাঙ্গের সঙ্গে ইট বেঁধে ভিডিও ধারণের ঘটনায় ৩ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। সম্প্রতি গত ২৫ মে শনিবার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে (শনিবার ২৫ মে ) ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জানায়, আসামিরা কিশোর গ্যাংয়ের সদস্য এবং সবাই অপ্রাপ্তবয়স্ক। মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী শিশু পৌর শহরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ১৯ মে সে বিদ্যালয়ের মাঠে খেলা করছিল। এ সময় অভিযুক্তরা ঐ শিশুকে বিদ্যালয়ের মাঠ থেকে পাশের ফাঁকা একটি স্থানে নিয়ে গিয়ে উত্ত্যক্ত করে। তারা মারধর করে শিশুটির মুখে সিগারেট ঢুকিয়ে দেয়। একপর্যায়ে শিশুটি বাড়ি চলে যেতে চাইলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তার প্যান্ট খুলে শিশুটির পুরুষাঙ্গের সঙ্গে ইট ঝুলিয়ে দেয়। এ সময় তারা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। আশপাশের মানুষজন বিষয়টি বুঝতে পারলে গ্যাংয়ের সদস্যরা সেখান থেকে চলে যায়। পরে এ ঘটনাটি শিশুটি তার পরিবারকে জানালে কিশোর গ্যাংয়ের সদস্যরা বিচার-মীমাংসার জন্য প্রস্তাব দিলে বৈঠকের সিদ্ধান্ত হয়। পরবর্তী সময় বৈঠকে আসা মানুষজনের ওপরে চড়াও হয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা মারধর করে বেশ কয়েকজনকে আহত করে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ সাংবাদিকদেরকে বলেন, ‘মামলা হওয়ার পর ৩ আসামিকে গ্রেপ্তারের পর আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি