1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে মজিদপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু

তিতাসে মজিদপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২৯২ বার

মোঃ জুয়েল রানা

তিতাস প্রতিনিধি:

কুমিল্লা তিতাস উপজেলার মজিদপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্য দিয়ে বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচনটি সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, এদের মধ্যে ৬ জন পুরুষ ও ২ জন সংরক্ষিত মহিলা প্রার্থী নির্বাচনে অংশ নেয়। এ নির্বাচনে ৪ জন পুরুষ ও ১ জন মহিলা প্রতিদ্বন্দ্বী বিজয়ী হয়েছেন।

এদের মধ্যে গিয়াস উদ্দিন ১০৫ ভোট পেয়ে প্রথম, জালাল উদ্দিন ৯৭ ভোট পেয়ে দ্বিতীয়, জসিম উদ্দিন ৯১ ভোট পেয়ে তৃতীয়, আ.ফ.ম জমীল হোসেন ৮৪ ভোট পেয়ে চতুর্থ ও সংরক্ষিত নারী সদস্য তাসলিমা আক্তার ১০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

বিদ্যালয়ের অভিভাবকদের ভোটার সংখ্যা মোট ৪৪৫ জন ও ভোট কাষ্ট হয়েছে ২২০টি। ভোট গণনা শেষ হয় সন্ধ্যা ৬ টায়, নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার সারজিনা আক্তার। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net