ঢাকা   ০৫:৪৩:২৭ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

মহান মে দিবস উপলক্ষে জামায়াতের শ্রমিক র‌্যালি ও সমাবেশ

মো.শাহ্জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ মে, ২০২৪
  • ৪০৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মহান মে দিবস উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশ ও শ্রমিক র‌্যালি করেছে, জামায়াত সমর্থীত শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে বিভিন্ন শ্রমিক সংগঠন।

বুধবার (১ মে) সকাল ৭টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো বাসস্ট্যান্ড হতে
শুরু হয়ে সোনারগাঁ উপজেলার কাঁচপুর সিনহা গার্মেন্টস এর সামনে এসে র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সেক্রেটারি রেদওয়ানুল আজিমের পরিচালনায়
সভাপতির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণের সভাপতি শ্রমিক নেতা আব্দুল মান্নান।

এ সময় তারা শ্লোগান দেন, দুনিয়ার শ্রমিক এক হও লড়াই কর, শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ জিন্দাবাদ, আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল হোক সফল হোক, মহান মে দিবস অমর হোক অমর হোক, মে দিবসের চেতনা ভুলি নাই ভুলবো না, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি কমাতে হবে কমিয়ে দাও, এসো শ্রমিক দলে দলে শ্রমিক কল্যাণের পতাকা তলে, ভাত কাপড় বাসস্থান ইসলাম দিবে সমাধান, কথায় কথায় শ্রমিক ছাটাই বন্ধ কর করতে হবে, নারী পুরুষ শ্রমিকের বেতন বৈষম্য দূর কর, শ্রমিকের অধিকার-দিতে হবে দিয়ে দাও।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি