1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান ইউনিয়নে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে জনসাধারণ সঙ্গে মতবিনিময় সভা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী স্বেচ্ছাসেবক দলের নেতাকে রক্তাক্ত করার অভিযোগে হাতিয়া যুবদল আহ্বায়ককে শোকজ ১ মাসে ৬ ডাকাতি সংগঠিত চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি কর্ণফুলী প্রেস ক্লাব ও দৌলতপুর সমাজ কল্যাণ পরিষদের মতবিনিময় নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে ১কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক  সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল( সঃ) এর আর্দশের কোনো বিকল্প নেই – মাগুরার সেমিনারে ড, রফিকুল ইসলাম প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ফেনীতে নিহত যুবদল নেতা ও কুমিল্লায় ক্ষতিগ্রস্ত ১ পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার মাগুরা-শ্রীপুর বিএনপি পরিবারের সাধারণ সভা ও কমিটি গঠন চন্দনাইশে আটককৃত চোরকে গণধোলাই দিল জনতা  চন্দনাইশ গুচ্ছ গ্রামে নেশাগ্রস্থ স্বামীর প্রহারে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক

রাউজান ইউনিয়নে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে জনসাধারণ সঙ্গে মতবিনিময় সভা

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৪১৯ বার

সর্বজনীন  পেনশন স্কিম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাউজান সদর ইউনিয়ন পরিষদের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদেরকে অবহিতকরণ ও  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৪ মে) সকালে ৭ নং রাউজান ইউনিয়ন পরিষদ কতৃক আয়োজিত সার্বজনীন পেনশন স্কীম রেজিষ্ট্রেশন ও মতবিনিময় সভায় টেলি কনফারেন্স প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সংসদ সদস্য বি এম ফজলে করিম চৌধুরী। ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু’র সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার  অংগ্যজাই মারমা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা  কাজী আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি  আনোয়ারুল ইসলাম।

রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এম মাসুদুল আলম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা  যুবলীগের সহ সভাপতি  সারজু মোঃ নাছের, উপজেলা  স্বেচ্ছাসেবক লীগ এর যুগ্ন আহবায়ক  শওকত হোসেন,ইউনিয়ন  যুবলীগের সভাপতি  ইসহাক ইসলাম, ইউপি সদস্য  ফজলুল কাদের, প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক খোকন, মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ হাবিবুর রহমান, আর্যমৈত্রয় ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক বাবু কাঞ্চন বিশ্বাস, আওয়ামীলীগ নেতা মোঃ জামাল উদ্দিন, ইউপি সদস্য সাহাবুদ্দিন, জহির উদ্দিন, দিলিপ কুমার দে,আওয়ামী লীগ নেতা হাজ্বী মো শফি, সঞ্জিব দত্ত, ফোরকান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশের সকল মানুষ যাতে জীবনের শেষ বয়সে কোন আর্থিক সমস্যায় না ভুগে সুন্দরভাবে নিজের জীবন পরিচালনা করতে পারে এজন্য মাননীয় প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন। এটি প্রধানমন্ত্রীর দূরদর্শিতা ও যুগান্তকারী পদক্ষেপ। এই পেনশন স্কিমে অংশ নিয়ে সকল নাগরিক নিজ ও পরিবারের ভবিষ্যৎ জীবনের সুরক্ষা দিতে পারবে। একজন ব্যক্তি তাঁর শেষ বয়সে সন্তানদের উপর নির্ভর করতে হবে না, যেতে হবে না বৃদ্ধাশ্রমে। এই জমানো চাঁদার টাকাই হবে তার শেষ ভরসা। এ জন্য ৪ টি স্কিম চালু রয়েছে। নিজ সুবিধা অনুযায়ী দেশের সকল নাগরিক যে কোন একটি স্কিমে অংশ নিতে পারবে। সর্বজনীন পেনশন স্কিমে অংশ নিতে আবেদনকারীকে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাব নম্বর, সচল মোবাইল ফোন নম্বর এবং নমিনীর জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ সঙ্গে নিয়ে আসতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net