1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুর উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা

সৈয়দপুর উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৩১০ বার

নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের মধ্যে প্রতীক (মার্কা) বরাদ্দ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২ মে) সকালে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ে এই প্রতীক প্রদান করা হয়।

উপস্থিত প্রার্থী ও তাদের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিক ভাবে নিজ নিজ প্রতীকের টোকেন তুলে দেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল কুদ্দুসসহ নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও প্রার্থীদের কর্মী সমর্থকরা।

এতে চেয়ারম্যান পদে সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মোকলেছুর রহমানের ছেলে, বর্তমান উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলার খাতামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজমল হোসেন সরকার পেয়েছেন আনারস মার্কা।

সাবেক উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও এমপি মরহুম আমজাদ হোসেন সরকারের ছেলে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আরফান সরকার রানা পেয়েছেন দোয়াত কলম মার্কা।

এছাড়া জাপা নেতা ঠিকাদার আলহাজ্ব জয়নাল আবেদীনের মার্কা মোটর সাইকেল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তফা ফিরোজের মার্কা টেলিফোন, জাতীয় ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় নেতা ফয়সাল দিদার দিপু পেয়েছেন ঘোড়া মার্কা এবং সাবেক যুবলীগ নেতা ও উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহসিন আলী রুবেল

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মহসীন মন্ডল মিঠু পেয়েছেন চশমা মার্কা, উপজেলা যুবলীগ নেতা আনোয়ারুল ইসলাম পেয়েছেন টিউবওয়েল মার্কা ও সাবেক ছাত্র লীগ সভাপতি আব্দুল্লাহ সোহাগ সরকার পেয়েছেন তালা মার্কা।

ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী পেয়েছেন পদ্মফুল, সাবেক পৌর সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুমিত্রা কনিকা রাণী পেয়েছেন কলস মার্কা ও মোস্তাফিজা সরকার ইলা পেয়েছেন প্রজাপতি।

উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও ভাইস চেয়ারম্যান (মহিলা) এই তিন পদে মোট ১১ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়। আগামী ২১ মে মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net