1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ফেন্সিডিল সহ ৪ মাদক কারবারি আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

চৌদ্দগ্রামে ফেন্সিডিল সহ ৪ মাদক কারবারি আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ২০৭ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ১২৫ বোতল ফেন্সিডিল সহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার যোগ্যছোলা চেয়ারম্যান পাড়া এলাকার খোরশেদ আলমের ছেলে মো: মোরশেদ আলম প্রকাশ সোহেল (২৫), একই গ্রামের মো: সাজু মিয়ার ছেলে মো: সাদ্দাম হোসেন (২৫), নোয়াখালী জেলার সুধারাম থানার মাছিমপুর গ্রামের হাজী তোফায়েল আহমেদের ছেলে মো: আলাউদ্দিন (৩৮), চট্টগ্রাম জেলার ভুজপুর থানার পশ্চিম সাপমারা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো: ওমর ফারুক (১৯)। আটককৃত সোহেলের বিরুদ্ধে এর আগেও দেশের বিভিন্ন আদালতে ১৬টি মামলা বিচারাধিন রয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো: আলমগীর হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার থানার উপ-পরিদর্শক ছাইদুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক মো: কামরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স সহ বুধবার দিবাগত রাত পৌঁনে তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সুজাতপুর এলাকার লাকী হোটেলের সামনে ব্যারিকেড দিয়ে চট্টগ্রামগামী সন্দেহভাজন একটি কাভার্ডভ্যানে (চট্ট মেট্রো-ড-৮১-১২৩৬) তল্লাশী চালিয়ে ১২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় কাভার্ডভ্যানের চালক-হেলপার সহ চার মাদক কারবারিকে আটক ও মাদক পরিবহনকাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ সংক্রান্তে থানায় মামলা (মামলা নং-২৩/২৩.০৫.২০২৪ খ্রিস্টাব্দ) রুজু করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘বৃহস্পতিবার রাত পৌঁনে তিনটায় অভিযান চালিয়ে মহাসড়কের সুজাতপুর এলাকা থেকে ১২৫ বোতল ফেন্সিডিল সহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। পরে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net